গ্যাবায় ড্র করে মেলবোর্ন টেস্ট খেলতে নেমেছিল ভারত। মেলবোর্ন বক্সিং ডে টেস্টে জেতা তো দুরের কথা, এবার সামান্য ড্র করতে পারল না ভারত। প্রথম সেশনে উইকেটবিহীন থাকলেও, শেষ সেশনে ভারত হারিয়েছে একে একে ৭ উইকেট।
মেলবোর্ন টেস্ট জয়ের জন্য ভারতের সামনে অস্ট্রেলিয়া লক্ষ্য দেয় ৩৪০ রানের। হাতে ছিল একটা দিন। কিন্তু পঞ্চম দিন পুরো ব্যাট করে লড়তে পারেনি ভারতীয় ব্যাটিং অর্ডার।
ভারতীয়দের আশা ছিল, জিততে না পারলেও ম্যাচটা অন্তত ড্র হবে। কিন্তু শেষপর্যন্ত তাও হল না। মাত্র একটা সেশনের মধ্যে গোটা ছবিটা একেবারে বদলে গেল। তৃতীয় সেশন শুরু হওয়ার আগে ভারতের হাতে ৭ উইকেট বাকি ছিল। আর ওই সেশনে অলআউট ভারত।
এর আগে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া করে ৪৭৪ রান। জবাবে ভারত করে ৩৬৯ রান। দ্বিতীয় ইনিংসে ২৩৪ রান তুলে ভারতকে ৩৪০ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া।
৪৯ ও ৪১ খরচায় দুই ইনিংসে ৩টি করে ৬ উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন প্যাট কামিন্স।





