Monday, 2 Nov 2026
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
ম্যাগাজিন
Chikitsha Samoyeki
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: ধানমন্ডি ৩২ কে ‘কাফেলা’ মনে করা ব্যক্তিদের উপদেষ্টা নিয়োগ: হাসনাত আবদুল্লাহ
Notification
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: ধানমন্ডি ৩২ কে ‘কাফেলা’ মনে করা ব্যক্তিদের উপদেষ্টা নিয়োগ: হাসনাত আবদুল্লাহ
শীর্ষ সংবাদ:
সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ
শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ
গোমস্তাপুরে এক মাসে ইউএনও জিল্লুর রহমানের নানা উদ্যোগ
ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
Font ResizerAa
Chikitsha SamoyekiChikitsha Samoyeki
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Search
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Follow US
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
© 2024 Chikitsha Samoyeki. Rabbi's IT Service. All Rights Reserved.
জাতীয়

ধানমন্ডি ৩২ কে ‘কাফেলা’ মনে করা ব্যক্তিদের উপদেষ্টা নিয়োগ: হাসনাত আবদুল্লাহ

চিকিৎসা সাময়িকী
Last updated: November 11, 2024 9:17 pm
চিকিৎসা সাময়িকী জাতীয়
Share
2 Min Read
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ
SHARE

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন তিনজনের অন্তর্ভুক্তি নিয়ে সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন মহলে আলোচনা ও বিতর্ক চলছে। অনেকে নতুন নিয়োগপ্রাপ্ত উপদেষ্টাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, এবং কেউ কেউ উপদেষ্টা বাছাইয়ে ‘অঞ্চল প্রীতি’র অভিযোগ তুলেছেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম সামাজিক মাধ্যমে অভিযোগ করে লিখেছেন, ‘খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে।’ এদিকে, উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শিক্ষার্থীদের মানববন্ধনের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা চাই আপনারা দ্রুত তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ছাত্র-নাগরিকদের অংশগ্রহণ ছাড়া যদি কোনো সিদ্ধান্ত নেন, তা মেনে নেওয়া হবে না। দ্রুত এই সিদ্ধান্তের সমাধান চাই।’

হাসনাত আরও বলেন, ‘যারা ধানমন্ডি ৩২ কে কাফেলা মনে করে তাদেরকে উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাই শিক্ষার্থীরা নিজেদের জীবন দিয়েছে। তারা বিপ্লব করেছে রাষ্ট্রের সামগ্রিক কল্যাণের জন্য। কিন্তু শিক্ষার্থীদের রক্তকে পুঁজি করে, শ্রমিকের রক্তকে পুঁজি করে, সাধারণ মানুষের রক্তকে পুঁজি করতে আপনারা যদি মনে করেন উপদেষ্টা হবেন, পদ বাগিয়ে নেবেন তাহলে আপনারা ভুল ভাবছেন।’

রোববার (১০ নভেম্বর) সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন মাহফুজ আলম, সেখ বশিরউদ্দীন এবং মোস্তফা সরয়ার ফারুকী। এই নিয়োগের পর উপদেষ্টা পরিষদ নিয়ে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের পাশাপাশি বিএনপি ও অন্যান্য দলের কর্মী-সমর্থকরাও সেখ বশিরউদ্দীন ও মোস্তফা সরয়ার ফারুকীর নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন।

সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ বিষয়ে বলেন, ‘মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজের গতি ও দক্ষতা বাড়াতে এবং আরও অন্তর্ভুক্তিমূলক হতে নতুন উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে কাজের চাপ কমাতে এবং কার্যক্রমে গতি আনতে প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োগ করা হয়েছে।’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সরকারি বার্তা সংস্থা বাসসকে জানিয়েছেন, উপদেষ্টা পরিষদ সম্প্রসারণের ফলে সরকারের কাজের গতি বাড়বে।

TAGGED:উপদেষ্টাবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসারজিস আলমহাসনাত আব্দুল্লাহ
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − five =

সর্বাধিক পঠিত

সাড়ে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এসেছে চলতি ডিসেম্বরের প্রথম ১৪ দিনে।

চলতি ডিসেম্বরের প্রথম ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৩৮ কোটি ১৩ লাখ মার্কিন ডলার (…

By চিকিৎসা সাময়িকী

শ্যামনগরে শ্রমিক দলের র‍্যালিতে হতাশাজনক উপস্থিতি, সাংগঠনিক দুর্বলতার ইঙ্গিত

শ্যামনগর উপজেলা প্রতিনিধিঃআন্তর্জাতিক শ্রমিক দিবস (১লা মে) উপলক্ষে শ্যামনগর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত র‍্যালি…

By চিকিৎসা সাময়িকী

শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ

বিশেষ প্রতিনিধি | শ্যামনগর, সাতক্ষীরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির ১১টি ইউনিয়ন আহ্বায়ক কমিটি ঘিরে শুরু…

By চিকিৎসা সাময়িকী

সম্পর্কিত খবর

জাতীয়শীর্ষ সংবাদ

ঘরে বসে পাসপোর্টের জন্য আঙুলের ছাপ দিলেন সাবেক স্পিকার

By চিকিৎসা সাময়িকী
জাতীয়

জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

By চিকিৎসা সাময়িকী
জাতীয়

বরখাস্ত হলেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন

By চিকিৎসা সাময়িকী
জাতীয়ঢাকা

তথ্যসচিব ও দুই বিভাগীয় কমিশনার পদে নতুন মুখ

By চিকিৎসা সাময়িকী
Chikitsha Samoyeki
Facebook Twitter Youtube
Chikitsha Samoyeki

Chikitsha Samoyeki: চিকিৎসা সাময়িকী Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.

ম্যাগাজিন
সম্পাদকীয়

সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান

সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম কাজল

অফিস

কার্যালয়: ৭০/ই পল্টন লেন, ঢাকা- ১০০০।

নিউজ ও বিজ্ঞাপন : +২২২ ৬৬৬ ৪৬৮৭, ০১৫৫৯-১৩৩৩৭২, ০১৬১১-৫০৭৪২২

ইমেইল: info@chikitshasamoyeki.com

© 2025 Chikitsha Samoyeki. পোর্টাল বাস্তবায়নে : AX2Z IT Solution
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
Welcome Back!

Sign in to your account

one + 19 =