Monday, 2 Nov 2026
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
ম্যাগাজিন
Chikitsha Samoyeki
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: বিতর্ক ছিল ইঞ্জিনিয়ার মোশাররফের সঙ্গী
Notification
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: বিতর্ক ছিল ইঞ্জিনিয়ার মোশাররফের সঙ্গী
শীর্ষ সংবাদ:
সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ
শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ
গোমস্তাপুরে এক মাসে ইউএনও জিল্লুর রহমানের নানা উদ্যোগ
ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
Font ResizerAa
Chikitsha SamoyekiChikitsha Samoyeki
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Search
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Follow US
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
© 2024 Chikitsha Samoyeki. Rabbi's IT Service. All Rights Reserved.
আইন আদালতজাতীয়

বিতর্ক ছিল ইঞ্জিনিয়ার মোশাররফের সঙ্গী

চিকিৎসা সাময়িকী
Last updated: October 28, 2024 10:43 am
চিকিৎসা সাময়িকী আইন আদালত জাতীয়
Share
4 Min Read
SHARE

আওয়ামী লীগ সরকারের পতনের পর চট্টগ্রাম, ফটিকছড়ি ও ঢাকায় আত্মগোপনে ছিলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তবু শেষ রক্ষা হয়নি, গতকাল রোববার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। চট্টগ্রাম-১ আসন থেকে ছয়বারের এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ এখন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। ছিলেন গৃহায়ন ও গণপূর্ত এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী। দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী না হলেও মিরসরাই আসনে ছেলে মাহবুব উর রহমান রুহেলকে এমপি বানান তিনি। ক্ষমতায় হোক বা ক্ষমতার বাইরে– সব সময় বিতর্ক ছিল তাঁর সঙ্গী।

অভিযোগ রয়েছে, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মন্ত্রী থাকাকালে উৎকোচ নিয়ে প্লট বরাদ্দ দিয়েছেন, করেছেন বদলি ও ঠিকাদারি বাণিজ্য। গণপূর্তমন্ত্রী থাকাকালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), গণপূর্ত অধিদপ্তর, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষসহ অধীনস্থ প্রতিষ্ঠানের ঠিকাদারি কাজ নিয়ন্ত্রণ করতেন তিনি। জলাধারে আবাসন প্রকল্প করার সুযোগ দিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। আলোচিত ঠিকাদার জি কে শামিম ও রাজউকের ফাইল জালিয়াতির হোতা হিসেবে পরিচিত ‘গোল্ডেন মনির’ ছিলেন তাঁর ঘনিষ্ঠ। প্রভাব খাটিয়ে তিনি ছেলেকে পাইয়ে দেন বিভিন্ন ধরনের ঠিকাদারি কাজ। রাজধানীর পূর্বাচলে রয়েছে তাঁর কয়েকটি প্লট, সবই মন্ত্রী থাকাকালে নিয়েছেন তিনি। বেসামরিক বিমানমন্ত্রী থাকাকালে মিসর থেকে ভাড়ায় এয়ারক্রাফট আনার ঘটনায়ও অনিয়ম-লুটপাটের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

মামলার আসামি বাবা-ছেলে

আওয়ামী লীগ সরকারের পতনের পর মোশাররফ হোসেনের অনিয়ম ও দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে চট্টগ্রামের মিরসরাই ও জোরারগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

২০২২ সালের ১২ অক্টোবর চট্টগ্রাম শহরের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির সভায় যোগ দিতে যাওয়ার পথে মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইশরাক হোসেনের গাড়িবহরে হামলা চালিয়ে ২৫টি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে মিরসরাই থানায় মোশাররফ হোসেন ও তাঁর ছেলে মাহবুব উর রহমানসহ ১২৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া, ২০১৭ সালে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় জোরারগঞ্জ থানায় গত শুক্রবার রাতে মামলা হয়। এই মামলায় মোশাররফ হোসেন, তাঁর ছেলেসহ ৪২ জনের নাম উল্লেখ করা হয়। ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর মিরসরাই পৌরসভায় বিএনপি কার্যালয় ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ইঞ্জিনিয়ার মোশাররফ ও তাঁর ছেলেসহ ৯০ জনের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে।

আরও পড়ুন

বোয়িং কেনার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী‌কে ডোনাল্ড ট্রা‌ম্পের সাধুবাদ

ছিলেন আত্মগোপনে 

পুলিশের একটি সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। কখনও ছিলেন চট্টগ্রামে, কখনও ফটিকছড়িতে, আবার কখনও ঢাকায়।

সম্প্রতি মিরসরাইয়ের বাসিন্দা দুবাইপ্রবাসী ফখরুল ইসলাম খান ফেসবুক লাইভে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তাঁর ছেলে মাহবুব উর রহমান রুহেল এবং বারৈয়ারহাটের সাবেক পৌর মেয়র রেজাউল করিম খোকনকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে ৩০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন।

ছড়ি ঘোরাতেন চট্টগ্রামের রাজনীতিতে

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ১৯৭৫ সালে চট্টগ্রাম উত্তর জেলা বাকশাল এবং ১৯৭৭ সালে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ১৯৮০ ও ১৯৮৪ সালে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন তিনি। এর পর ১৯৯২, ১৯৯৬, ২০০৪ ও ২০১২ সালে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং একই সঙ্গে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযোগ রয়েছে, তাঁর ইশারা ছাড়া চট্টগ্রাম আওয়ামী লীগের কোনো কমিটি হতো না। সব কমিটিতে রাখতেন পছন্দের লোক। ২০১৩ সালে দলের সভাপতিমণ্ডলীর সদস্য হওয়ার পর তিনি চট্টগ্রাম উত্তর জেলার দায়িত্ব ছাড়েন। তার পরও চট্টগ্রামে আওয়ামী লীগের রাজনীতিতে ছড়ি ঘোরাতেন তিনি।

TAGGED:দুর্নীতি
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

20 − eight =

সর্বাধিক পঠিত

সংসদ ছাড়াই সংবিধান সংস্কার, রাজনৈতিক দলগুলোতে মতপার্থক্য প্রকাশ্যে

সংবিধান সংস্কার ইস্যুতে অন্তুর্বর্তী সরকার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে জুলাই-আগস্টের অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক…

By চিকিৎসা সাময়িকী

‘ রাষ্ট্রপতির পদত্যাগ সাংবিধানিক প্রশ্ন নয়, রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় ’

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন থাকবেন কী…

By চিকিৎসা সাময়িকী

প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির লটারি ফল আজ।

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়) প্রথম থেকে নবম শ্রেণিতে…

By চিকিৎসা সাময়িকী

সম্পর্কিত খবর

আইন আদালত

আপিল বিভাগে রানা প্লাজার মালিকের জামিন স্থগিত

By চিকিৎসা সাময়িকী
জাতীয়শীর্ষ সংবাদ

চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

By চিকিৎসা সাময়িকী
জাতীয়

বৈদ্যুতিক লুজ কানেকশনের ফলে আগুন লেগেছিল সচিবালয়ে:নাশকতার প্রমাণ পাওয়া যায়নি

By চিকিৎসা সাময়িকী
জাতীয়শীর্ষ সংবাদ

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

By চিকিৎসা সাময়িকী
Chikitsha Samoyeki
Facebook Twitter Youtube
Chikitsha Samoyeki

Chikitsha Samoyeki: চিকিৎসা সাময়িকী Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.

ম্যাগাজিন
সম্পাদকীয়

সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান

সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম কাজল

অফিস

কার্যালয়: ৭০/ই পল্টন লেন, ঢাকা- ১০০০।

নিউজ ও বিজ্ঞাপন : +২২২ ৬৬৬ ৪৬৮৭, ০১৫৫৯-১৩৩৩৭২, ০১৬১১-৫০৭৪২২

ইমেইল: info@chikitshasamoyeki.com

© 2025 Chikitsha Samoyeki. পোর্টাল বাস্তবায়নে : AX2Z IT Solution
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
Welcome Back!

Sign in to your account

18 − 13 =