Monday, 2 Nov 2026
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
ম্যাগাজিন
Chikitsha Samoyeki
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: জেরা শেষে আজহারীকে ছাড়লো মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ
Notification
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: জেরা শেষে আজহারীকে ছাড়লো মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ
শীর্ষ সংবাদ:
সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ
শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ
গোমস্তাপুরে এক মাসে ইউএনও জিল্লুর রহমানের নানা উদ্যোগ
ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
Font ResizerAa
Chikitsha SamoyekiChikitsha Samoyeki
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Search
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Follow US
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
© 2024 Chikitsha Samoyeki. Rabbi's IT Service. All Rights Reserved.
ধর্মপ্রবাস

জেরা শেষে আজহারীকে ছাড়লো মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ

চিকিৎসা সাময়িকী
Last updated: October 16, 2024 11:07 am
চিকিৎসা সাময়িকী ধর্ম প্রবাস
Share
3 Min Read
SHARE

দীর্ঘ সাড়ে সাত ঘণ্টা জেরার পর অবশেষে মাওলানা মিজানুর রহমান আজহারীকে ছেড়ে দিয়েছে কুয়ালালামপুর বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ। ইমিগ্রেশন ভোগান্তি পেরিয়ে শেষ পর্যন্ত তাই মালয়েশিয়ায় প্রবেশ করতে সক্ষম হয়েছেন জনপ্রিয় এই ইসলামি বক্তা।

শনিবার (১১ অক্টোবর) রাত ২টার দিকে মাওলানা মিজানুর রহমান আজহারীর ব্যাক্তিগত সহকারী মো. মুরাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, মিজানুর রহমান আজহারীকে বিমানবন্দরে আলাদা কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরপর স্থানীয় সময় শনিবার (১১ অক্টোবর) রাত ২টার দিকে আজহারীকে দেশটিতে প্রবেশ করতে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।

এর আগে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ফ্লাইট থেকে নামার পর মালয়েশিয়ায় প্রবেশকালে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের জেরার মুখে পড়েন মিজানুর রহমান আজহারী। তাকে আলাদা কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

দেশটির ইমিগ্রেশন পুলিশ সূত্র বলছে, মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে, কেন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো সে ব্যাপারে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

আরও পড়ুন

আসুন জেনে নেই মহান বিজয় দিবসে ইসলামের শিক্ষা

পুলিশ বলছে, মালয়েশিয়ার পুলিশ হেডকোয়ার্টারে তার নামে বিগত সরকারের আমলের একটি অভিযোগ রয়েছে। তবে তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে এর বেশি কিছু জানানো হয়নি।

দীর্ঘ সাড়ে চার বছর পর মালয়েশিয়া থেকে গত ২ অক্টোবর দেশে ফেরেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। শুক্রবার (১১ অক্টোবর) আবার মালয়েশিয়া ফিরবেন বলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জানান তিনি।

ওই ফেসবুক পোস্টে তিনি লিখেন, দীর্ঘ পাঁচ বছর পর সংক্ষিপ্ত সফরে দেশে এসেছিলাম। বেশিরভাগ সময় পরিবারের সাথেই কাটিয়েছি। এরই মাঝে বিভিন্ন ঘরানার আলেম-ওলামা ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একটি ক্লোজ মিট-আপ প্রোগ্রাম করেছিলাম। আলহামদুলিল্লাহ, সত্যিই সে-দিনটি বেশ উপভোগ্য ছিল। তবে শর্ট নোটিশে প্রোগ্রামটি আয়োজনের কারণে অনেক প্রিয় ভাই আসতে পারেননি। আবার কিছুটা তাড়াহুড়ো করে দাওয়াত দেয়ার কারণে, বেখেয়ালবশত অনেকে বাদ পড়েছেন। আশাকরি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে সবার সাথে সাক্ষাতের প্রত্যাশা রইলো।

মাওলানা মিজানুর রহমান লিখেন, আজ মালয়েশিয়া চলে যাচ্ছি। মাস খানেক পর আবারও দেশে ফিরবো ইনশাআল্লাহ। তখন আইনশৃঙ্খলা, জননিরাপত্তা, প্রটোকল, লোকেশন সিলেকশন, শ্রোতা ধারণ ক্ষমতা, অর্গানাইজিং ক্যাপাসিটিসহ সবকিছু অনুকূল হলে, দেশজুড়ে বিভাগীয় পর্যায়ে হয়ত কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারি। তবে, সব কিছুই নির্ভর করবে উপযুক্ত পরিবেশ ও পরিস্থিতির ওপর।

ওয়াজ-মাহফিল নিয়ে নিজের ওই ফেসবুক পোস্টে জনপ্রিয় এ বক্তা লিখেন, আমি এ জমিনে কোরআনের আলো ছড়িয়ে দিতে চাই পরিকল্পিতভাবে। তাই আগের মতো জেলায় জেলায় গণহারে তাফসির প্রোগ্রাম করতে চাচ্ছি না। আউটডোর প্রোগ্রাম সীমিত করে, কিছু ইনডোর প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাই। পাবলিক ইভেন্ট ছাড়াও অ্যাকাডেমিক এবং প্রাতিষ্ঠানিক কাজে যুক্ত হতে চাই। এসব স্বপ্ন বাস্তবায়নে আপনাদের সহযোগিতা প্রয়োজন। শিগগিরই এসব প্রকল্পের ঘোষণা আসবে ইনশাআল্লাহ। দোয়ায় রাখবেন।

TAGGED:মিজানুর রহমানমিজানুর রহমান আজহারী
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ten − seven =

সর্বাধিক পঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পিস্তল উদ্ধার

ঢাকা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের লাইসেন্স করা পিস্তল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৬ নভেম্বর) দুপুরে…

By চিকিৎসা সাময়িকী

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে জাতির সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা।

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে জাতির সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে চিকিৎসা সাময়িকী…

By চিকিৎসা সাময়িকী

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ তমিজ উদ্দিন

গোলাম সারওয়ার সজল : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ…

By চিকিৎসা সাময়িকী

সম্পর্কিত খবর

ধর্ম

ময়মনসিংহের হিফযুল কোরআন প্রতিযোগিতায় -রেঞ্জ ডিআইজি।

By চিকিৎসা সাময়িকী
ধর্ম

২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা আজ, কমবে খরচ

By চিকিৎসা সাময়িকী
ধর্মরংপুর

রংপুরে অনুষ্ঠিত হয়েছে হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাই পর্ব

By চিকিৎসা সাময়িকী
Chikitsha Samoyeki
Facebook Twitter Youtube
Chikitsha Samoyeki

Chikitsha Samoyeki: চিকিৎসা সাময়িকী Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.

ম্যাগাজিন
সম্পাদকীয়

সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান

সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম কাজল

অফিস

কার্যালয়: ৭০/ই পল্টন লেন, ঢাকা- ১০০০।

নিউজ ও বিজ্ঞাপন : +২২২ ৬৬৬ ৪৬৮৭, ০১৫৫৯-১৩৩৩৭২, ০১৬১১-৫০৭৪২২

ইমেইল: info@chikitshasamoyeki.com

© 2025 Chikitsha Samoyeki. পোর্টাল বাস্তবায়নে : AX2Z IT Solution
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
Welcome Back!

Sign in to your account

4 − one =