Monday, 2 Nov 2026
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
ম্যাগাজিন
Chikitsha Samoyeki
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: নবায়নযোগ্য জ্বালানিতে এনজিওগুলোকে অনুদাননির্ভরতা ছেড়ে ব্যবসাভিত্তিক বিনিয়োগের আহ্বান মন্ত্রীর
Notification
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: নবায়নযোগ্য জ্বালানিতে এনজিওগুলোকে অনুদাননির্ভরতা ছেড়ে ব্যবসাভিত্তিক বিনিয়োগের আহ্বান মন্ত্রীর
শীর্ষ সংবাদ:
সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ
শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ
গোমস্তাপুরে এক মাসে ইউএনও জিল্লুর রহমানের নানা উদ্যোগ
ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
Font ResizerAa
Chikitsha SamoyekiChikitsha Samoyeki
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Search
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Follow US
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
© 2024 Chikitsha Samoyeki. Rabbi's IT Service. All Rights Reserved.
জাতীয়

নবায়নযোগ্য জ্বালানিতে এনজিওগুলোকে অনুদাননির্ভরতা ছেড়ে ব্যবসাভিত্তিক বিনিয়োগের আহ্বান মন্ত্রীর

চিকিৎসা সাময়িকী
Last updated: July 20, 2026 10:24 pm
চিকিৎসা সাময়িকী জাতীয়
Share
3 Min Read
আজ রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এনডিপি আয়োজিত ‘ভয়েস অব ডেভেলপমেন্ট’ শীর্ষক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
SHARE

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) প্রতি অনুদাননির্ভরতা থেকে সরে এসে আন্তর্জাতিক অর্থায়ন কাজে লাগিয়ে ব্যবসাভিত্তিক নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, সরকার নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ উৎসাহিত করতে সৌর প্যানেল ও ব্যাটারির ওপর কর-সুবিধা দিয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে এনজিওগুলোকে সৌরবিদ্যুৎ, বায়োফুয়েলসহ নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে হবে।

আজ সোমবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এনডিপি) আয়োজিত ‘ভয়েস অব ডেভেলপমেন্ট’ শীর্ষক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘সাহায্যের ওপর নির্ভর করবেন কেন? টাকা নিন, বিনিয়োগ করুন, ব্যবসা চালান এবং তা ফেরত দিন। আপনারা ছাড় সুবিধাযুক্ত হারে অর্থ পাবেন।’

তিনি বলেন, গ্রামাঞ্চলে সৌরবিদ্যুতের প্রসারে এনজিওগুলোর উল্লেখযোগ্য ভূমিকা রাখায় সুযোগ আছে। সৌরবিদ্যুতের সক্ষমতা ও ব্যবহার বাড়লে জ্বালানি আমদানি ব্যয় কমবে এবং সাশ্রয়ী অর্থ সরকারের উন্নয়ন খাতে ব্যয় করা সম্ভব হবে।

আরও পড়ুন

শিক্ষক নিয়োগে অনিয়ম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে পঙ্গু করে ফেলছে: শিক্ষা উপদেষ্টা

বিদ্যুৎ মন্ত্রী বলেন, ‘আমরা যদি নবায়নযোগ্য জ্বালানিতে ১০ হাজার মেগাওয়াটে পৌঁছাতে পারি, তাহলে আমদানি করা জ্বালানির ওপর নির্ভরতা কমে যাবে এবং সাশ্রয় হওয়া অর্থ উন্নয়ন খাতে ব্যয় করা যাবে। এজন্য সরকার সৌর জ্বালানি সংক্রান্ত  নীতিমালাও করেছে।’

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছেন জানিয়ে মন্ত্রী বলেন, এ জন্য সরকারের অর্থ সাশ্রয় করা প্রয়োজন। তাই গ্রামীণ এলাকায় ক্লাস্টারভিত্তিক প্রকল্পের মাধ্যমে এনজিওগুলো বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ সম্প্রসারণে সহায়তা করতে পারে। একই সঙ্গে নেট মিটারিং ব্যবস্থার আওতায় বিদ্যুৎ বিক্রি করে বিনিয়োগ ফেরত পেতে পারে।

ইকবাল হাসান মাহমুদ বলেন, গভীর নলকূপের মালিকরা যেভাবে কৃষকদের কাছে সেচের পানি বিক্রি করেন, একইভাবে সৌরবিদ্যুৎ চালিত সেচ ব্যবস্থাও লাভজনক ব্যবসা হয়ে উঠতে পারে। এক্ষেত্রে অর্থায়ন কোনো বড় বাধা হবে না। বিশ্বব্যাংকসহ অন্যান্য উন্নয়ন সহযোগীরা নবায়নযোগ্য জ্বালানি খাতে অর্থায়নের জন্য আগ্রহী। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের এই সময়ে ফসিল ফুয়েলের প্রকল্পের জন্য কেউ অর্থায়ন করবে না।

নবায়নযোগ্য জ্বালানির প্রতি জনগণের আগ্রহের উদাহরণ দিয়ে মন্ত্রী ফরিদপুরের এক নারীর কথা উল্লেখ করে বলেন, তিনি গবাদিপশুর বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদন করে প্রতিবেশীদের রান্নার গ্যাস সরবরাহ করেন।

মানুষের মধ্যে আগ্রহ আছে; এ ধরনের উদ্যোগের বাণিজ্যিক সম্ভাবনাও যথেষ্ট।

জ্বালানি মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর জ্বালানি তেলসহ অন্যান্য জ্বালানি আমদানিতে অনেক ব্যয় করতে হয়েছে যা বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি জ্বালানি নিরাপত্তাকে আরও চ্যালেঞ্জিং করে তুলেছে, যা নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের প্রয়োজনীয়তাকে আরও জোরালো করেছে। দেশীয় গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় বাংলাদেশকে বেশি পরিমাণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে হচ্ছে, যার ফলে সরকারের ভর্তুকি ব্যয় বাড়ছে।

জ্বালানিমন্ত্রী অভিযোগ করে বলেন, বিগত সরকার সমুদ্র জয়ের দাবি করলেও সামুদ্রিক জ্বালানি সম্পদ আহরণে উল্লেখযোগ্য কোনো উদ্যোগ নেয়নি। অথচ প্রতিবেশী দেশগুলো ইতোমধ্যে সমুদ্র উপকূলীয় ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করছে, অথচ বাংলাদেশ এখনও অনুসন্ধান পর্যায়ে রয়েছে। তাই জনগণের ভোটে নির্বাচিত বর্তমান বিএনপি সরকার সমুদ্র উপকূলীয় তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য দরপত্র আহ্বান করেছে। কিন্তু এ কাজে অনেক অর্থ ব্যয় করতে হবে বলেও জানান তিনি।

Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =

সর্বাধিক পঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পিস্তল উদ্ধার

ঢাকা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের লাইসেন্স করা পিস্তল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৬ নভেম্বর) দুপুরে…

By চিকিৎসা সাময়িকী

রাষ্ট্রপতির অপসারণ নিয়ে সিদ্ধান্ত জানায়নি বিএনপি: হাসনাত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করার বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে…

By চিকিৎসা সাময়িকী

সাভারে জুলাই শহীদ পরিবার ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

গোলাম সারওয়ার সজল : বিএনপি নেতা ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী খোরশেদ আলমের পক্ষ থেকে…

By চিকিৎসা সাময়িকী

সম্পর্কিত খবর

জাতীয়

বাংলাদেশে ইসলামি চরমপন্থা আসবে না বলে মন্তব্য করেছেন ড. মুহাম্মদ ইউনূস

By চিকিৎসা সাময়িকী
জাতীয়শীর্ষ সংবাদ

আগামী ৩১ ডিসেম্বর মুজিববাদের কবর রচিত হবে;আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

By চিকিৎসা সাময়িকী
জাতীয়

৭ সদস্য নিয়ে বিডিআর বিদ্রোহের ঘটনার তদন্ত কমিশন গঠন: স্বরাষ্ট্র উপদেষ্টা

By চিকিৎসা সাময়িকী
জাতীয়শীর্ষ সংবাদ

নিরাপত্তা ঝুঁকিতে বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা-কর্মচারিদের পেনশনের বিশাল অঙ্কের টাকা

By চিকিৎসা সাময়িকী
Chikitsha Samoyeki
Facebook Twitter Youtube
Chikitsha Samoyeki

Chikitsha Samoyeki: চিকিৎসা সাময়িকী Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.

ম্যাগাজিন
সম্পাদকীয়

সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান

সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম কাজল

অফিস

কার্যালয়: ৭০/ই পল্টন লেন, ঢাকা- ১০০০।

নিউজ ও বিজ্ঞাপন : +২২২ ৬৬৬ ৪৬৮৭, ০১৫৫৯-১৩৩৩৭২, ০১৬১১-৫০৭৪২২

ইমেইল: info@chikitshasamoyeki.com

© 2025 Chikitsha Samoyeki. পোর্টাল বাস্তবায়নে : AX2Z IT Solution
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
Welcome Back!

Sign in to your account

15 + 12 =