Monday, 2 Nov 2026
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
ম্যাগাজিন
Chikitsha Samoyeki
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনে মাহাবুব সামির: ‘মিথ্যা ষড়যন্ত্রের মাধ্যমে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চলছে
Notification
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনে মাহাবুব সামির: ‘মিথ্যা ষড়যন্ত্রের মাধ্যমে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চলছে
শীর্ষ সংবাদ:
সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ
শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ
গোমস্তাপুরে এক মাসে ইউএনও জিল্লুর রহমানের নানা উদ্যোগ
ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
Font ResizerAa
Chikitsha SamoyekiChikitsha Samoyeki
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Search
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Follow US
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
© 2024 Chikitsha Samoyeki. Rabbi's IT Service. All Rights Reserved.
সারাদেশ

অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনে মাহাবুব সামির: ‘মিথ্যা ষড়যন্ত্রের মাধ্যমে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চলছে

চিকিৎসা সাময়িকী
Last updated: June 27, 2026 8:42 pm
চিকিৎসা সাময়িকী সারাদেশ
Share
2 Min Read
SHARE

সাভার প্রতিনিধিঃ 

সাভারে নিজের বিরুদ্ধে চলমান অপপ্রচার, মিথ্যা তথ্য প্রচার ও ষড়যন্ত্রমূলক প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাভার থানা ছাত্রদলের সদ্য অব্যাহতি প্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব সামির। শনিবার (২৭ জুন) দুপুরে সাভার সদর ইউনিয়নের দেওগাঁও এলাকায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহাবুব সামির বলেন, একটি স্বার্থান্বেষী মহল তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি অভিযোগ করেন, সাভারের আলোচিত মাদক ব্যবসায়ী শামীম ও তার সহযোগীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবস্থান নেওয়ায় তিনি একটি প্রভাবশালী চক্রের রোষানলে পড়েছেন। এরই ধারাবাহিকতায় এক মাস আগের একটি ঘটনার সঙ্গে তার নাম জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি বলেন, “যে মারধরের ঘটনায় আমাকে অভিযুক্ত করা হচ্ছে, সেই ঘটনার সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এমনকি যাকে মারধরের শিকার বলা হচ্ছে, তাকে আমি ব্যক্তিগতভাবে চিনিও না। সম্পূর্ণ পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।”
মাহাবুব সামির আরও বলেন, “আমি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। একই সঙ্গে বিষয়টির সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং তার সম্মান ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, সম্প্রতি সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ থেকে মাহাবুব সামিরকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে চলমান অপপ্রচার এবং সাংগঠনিক বিষয়কে এক করে দেখার সুযোগ নেই। তিনি আশা প্রকাশ করেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আসবে এবং তার বিরুদ্ধে ছড়ানো বিভ্রান্তির অবসান ঘটবে।

Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

five − 4 =

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল, বাঁচল অর্ধকোটি টাকা

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করা হয়েছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর…

By চিকিৎসা সাময়িকী

আপোষহীন রাজনীতির রোল মডেল বেগম জিয়া: ডিইএব, ঢাকা জেলা

বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা…

By চিকিৎসা সাময়িকী

ইলন মাস্ককে ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি’র দায়িত্ব দিতে যাচ্ছেন, ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর দেশটিতে ইলন মাস্কের প্রভাব ব্যাপকভাবে বেড়েছে। ট্রাম্পের…

By চিকিৎসা সাময়িকী

সম্পর্কিত খবর

ঢাকারাজনীতিসারাদেশ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাভার থানা বিএনপির নেতা ইমতিয়াজ আহমেদ শাহীন

By চিকিৎসা সাময়িকী
ঢাকাসারাদেশ

সাভারে ছাত্রদলের ইফতার বিতরণ

By চিকিৎসা সাময়িকী
জাতীয়ঢাকাসারাদেশ

গোপন তদন্তের মুখে আ.লীগ আমলের পুলিশ কর্মকর্তারা

By চিকিৎসা সাময়িকী
ঢাকাসারাদেশ

আবাসিক লাইনে গ্যাস সংকটের প্রতিবাদে আশুলিয়ার ডেন্ডাবরে গ্রাহকদের মানববন্ধন

By চিকিৎসা সাময়িকী
Chikitsha Samoyeki
Facebook Twitter Youtube
Chikitsha Samoyeki

Chikitsha Samoyeki: চিকিৎসা সাময়িকী Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.

ম্যাগাজিন
সম্পাদকীয়

সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান

সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম কাজল

অফিস

কার্যালয়: ৭০/ই পল্টন লেন, ঢাকা- ১০০০।

নিউজ ও বিজ্ঞাপন : +২২২ ৬৬৬ ৪৬৮৭, ০১৫৫৯-১৩৩৩৭২, ০১৬১১-৫০৭৪২২

ইমেইল: info@chikitshasamoyeki.com

© 2025 Chikitsha Samoyeki. পোর্টাল বাস্তবায়নে : AX2Z IT Solution
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
Welcome Back!

Sign in to your account

one × one =