Monday, 2 Nov 2026
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
ম্যাগাজিন
Chikitsha Samoyeki
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: বিগত সরকার দেশের চিকিৎসা সেবা অনেক পিছিয়ে দিয়েছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী
Notification
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: বিগত সরকার দেশের চিকিৎসা সেবা অনেক পিছিয়ে দিয়েছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী
শীর্ষ সংবাদ:
শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ
গোমস্তাপুরে এক মাসে ইউএনও জিল্লুর রহমানের নানা উদ্যোগ
ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
বোয়িং কেনার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী‌কে ডোনাল্ড ট্রা‌ম্পের সাধুবাদ
Font ResizerAa
Chikitsha SamoyekiChikitsha Samoyeki
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Search
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Follow US
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
© 2024 Chikitsha Samoyeki. Rabbi's IT Service. All Rights Reserved.
স্বাস্থ্য চিকিৎসা

বিগত সরকার দেশের চিকিৎসা সেবা অনেক পিছিয়ে দিয়েছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

চিকিৎসা সাময়িকী
Last updated: March 27, 2026 6:54 pm
চিকিৎসা সাময়িকী স্বাস্থ্য চিকিৎসা
Share
2 Min Read
SHARE

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিগত সরকার দেশের চিকিৎসা সেবাখাতকে অনেক বেশি পিছিয়ে দিয়েছে। আজ শুক্রবার দুপুরে জেলার বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ জানান, সকাল ১০টার পর তিনি নিজে হাসপাতালে উপস্থিত হয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা, ড্রেনেজ ব্যবস্থা, ভবনের অবকাঠামোসহ প্রতিটি ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় হাসপাতালের বাস্তব চিত্র দেখে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী বলেন, বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি বর্তমানে ৫০ শয্যাবিশিষ্ট হলেও প্রতিদিন রোগীর চাপ অনেক বেশি। শুক্রবার দিনেও এখানে ভর্তি ছিলেন ৬৩ জন রোগী। ফলে অতিরিক্ত ১৩ জনকে মেঝেতে থাকতে হচ্ছে। শনিবার থেকে রোগীর সংখ্যা আরও বাড়ে এবং অনেক সময় তা ৭০ থেকে ৯০ জন পর্যন্ত পৌঁছে যায়। এ অবস্থায় বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দ্রুত ১০০ শয্যায় উন্নীত করা অত্যন্ত জরুরি।

হাসপাতালের ড্রেনেজ ও পরিচ্ছন্নতা ব্যবস্থার দুরবস্থার কথাও উল্লেখ করেন তিনি। সেইসঙ্গে হাসপাতালের ময়লা ও ব্যবহৃত চিকিৎসা সামগ্রী আরো সুশৃঙ্খলভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে বলেও জানান। এ ছাড়া হাসপাতালের অন্যতম বড় সমস্যা হিসেবে পর্যাপ্ত চিকিৎসক ও জরুরি চিকিৎসা যন্ত্রপাতির ঘাটতির কথা তুলে ধরেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দ্রুত সময়ের মধ্যে অন্তত কয়েকজন কনসালটেন্ট ও মেডিকেল অফিসার নিয়োগ দেয়ার উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি প্রয়োজনীয় মেডিকেল ইকুইপমেন্ট দ্রুত সরবরাহের ব্যবস্থা করা হবে। এ বিষয়ে ঢাকায় গিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।

আরও পড়ুন

গোমস্তাপুর ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম দূর্নীতি

আজাদ আরো বলেন, বিএনপি সরকার মানুষের মৌলিক সেবা নিশ্চিত করতে চায়। নদী-খাল খননের পাশাপাশি স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দেয়া হবে। তিনি জানান, নাগরিকদের স্বাস্থ্যসেবা সহজ করতে একটি বিশেষ কার্ড চালুর পরিকল্পনা রয়েছে; যার মাধ্যমে একজন মানুষ দেশের যেকোনো জায়গায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিতে পারবে।

এ সময় হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীর সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, ছোট ছোট সমস্যা হলেও এসব দ্রুত সমাধান করা জরুরি।

Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 2 =

সর্বাধিক পঠিত

বাংলাদেশের গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, স্বাধীন বাংলাদেশে গণমাধ্যম বর্তমানে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ…

By চিকিৎসা সাময়িকী

সাভার সাদুল্লাপুরে ৩ টাকায় মিলছে ফুলকপি

কিছু দিন আগেও যে ফুলকপির দাম ছিল ৩০থেকে ৪০ টাকা, তা-ই এখন বিক্রি হচ্ছে ৩…

By চিকিৎসা সাময়িকী

আজ মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএলের একাদশ আসরের উদ্বোধনী অনুষ্ঠান।

আগামী ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএলের একাদশ আসর। তার আগে আজ মিরপুরের শের- ই-বাংলা…

By চিকিৎসা সাময়িকী

সম্পর্কিত খবর

তথ্য প্রযুক্তিস্বাস্থ্য চিকিৎসা

গণভোটের দোহাই দিয়ে বদলির পরও স্বাস্থ্য কর্মকর্তার কর্মস্থল না ছাড়ার অভিযোগ

By চিকিৎসা সাময়িকী
স্বাস্থ্য চিকিৎসা

যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে হিলিয়াম সংকট, এমআরআই সেবায় বিলম্বের আশঙ্কা

By চিকিৎসা সাময়িকী
স্বাস্থ্য চিকিৎসা

অধ্যাপক ডাঃ মোঃ নুরুল ইসলাম হলেন সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজের উপাধ্যক্ষ

By চিকিৎসা সাময়িকী
জাতীয়স্বাস্থ্য চিকিৎসা

শিবগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স পাহাড়সম অনিয়ম দূর্নীতির সর্গরাজ্য

By চিকিৎসা সাময়িকী
Chikitsha Samoyeki
Facebook Twitter Youtube
Chikitsha Samoyeki

Chikitsha Samoyeki: চিকিৎসা সাময়িকী Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.

ম্যাগাজিন
সম্পাদকীয়

সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান

সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম কাজল

অফিস

কার্যালয়: ৭০/ই পল্টন লেন, ঢাকা- ১০০০।

নিউজ ও বিজ্ঞাপন : +২২২ ৬৬৬ ৪৬৮৭, ০১৫৫৯-১৩৩৩৭২, ০১৬১১-৫০৭৪২২

ইমেইল: info@chikitshasamoyeki.com

© 2025 Chikitsha Samoyeki. পোর্টাল বাস্তবায়নে : AX2Z IT Solution
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
Welcome Back!

Sign in to your account

14 + four =