গোলাম সারওয়ার সজল :
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব (মাস্টার)। একই সঙ্গে তিনি সাভার পৌরসভার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বুধবার (২৫ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে স্বাধীনতার ঘোষণা দেয়। লাখো শহীদের আত্মত্যাগ ও অসীম ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের গর্ব, আমাদের অহংকার।”
তিনি আরও বলেন, “স্বাধীনতার প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করতে হবে। একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ প্রতিষ্ঠাই হওয়া উচিত আমাদের প্রধান লক্ষ্য।”
হাসান মাহবুব (মাস্টার) সাভার পৌরবাসীর উদ্দেশ্যে বলেন, “আমি সাভার পৌরসভার উন্নয়ন, সুশাসন ও নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করতে চাই। আপনাদের ভালোবাসা ও সমর্থন পেলে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য সাভার গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো।”
বার্তার শেষে তিনি মহান স্বাধীনতা দিবসে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।





