গোলাম সারওয়ার সজল :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি বাঁধন আহমেদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল ফিতর আমাদের জীবনে আনন্দ, সম্প্রীতি ও মানবিকতার বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই উৎসব আমাদেরকে ধৈর্য, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়।”
তিনি আরও বলেন, “ঈদের প্রকৃত আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন আমরা তা সবার সঙ্গে ভাগাভাগি করি। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়াই আমাদের দায়িত্ব।”
বাঁধন আহমেদ বলেন, “আমরা সবাই মিলে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তুলতে চাই। ঈদের এই আনন্দঘন সময়ে পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্য আরও বৃদ্ধি পাক—এটাই প্রত্যাশা।”
তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।





