Monday, 2 Nov 2026
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
ম্যাগাজিন
Chikitsha Samoyeki
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে : মাহাদী আমিন
Notification
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে : মাহাদী আমিন
শীর্ষ সংবাদ:
সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ
শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ
গোমস্তাপুরে এক মাসে ইউএনও জিল্লুর রহমানের নানা উদ্যোগ
ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
Font ResizerAa
Chikitsha SamoyekiChikitsha Samoyeki
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Search
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Follow US
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
© 2024 Chikitsha Samoyeki. Rabbi's IT Service. All Rights Reserved.
রাজনীতি

বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে : মাহাদী আমিন

চিকিৎসা সাময়িকী
Last updated: January 21, 2026 2:00 pm
চিকিৎসা সাময়িকী রাজনীতি
Share
3 Min Read
SHARE

বিদ্রোহী প্রার্থীরা যদি আলাপ-আলোচনার পরেও নির্বাচনের মাঠে থেকে যায়, তাহলে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন  বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

আজ বুধবার সকালে রাজধানীর গুলশানে ৯০ নম্বর রোডের নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ সময় তিনি তারেক রহমানের সিলেট সফরের পূর্ণাঙ্গ সময়সূচি জানান।

তিনি জানান, ঘোষিত তফসিল মোতাবেক বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু হতে যাচ্ছে দলের চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের মধ্য দিয়ে। তিনি আজ রাতে ৮টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেট জেলায় পৌঁছাবেন। গভীর রাতে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। এরপর দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে যোগদান করবেন। যাত্রাপথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে সমাবেশে যোগ দেবেন।

তারপর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন এবং বিকেলে কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। এরপর যাত্রাপথে তিনি নরসিংদী পৌর পার্ক সংলগ্ন নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। তারপর নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে, রূপগঞ্জ গাউছিয়া এলাকায় সমাবেশে যোগদান করে গভীর রাতে গুলশানস্থ নিজ বাসভবনে ফিরবেন।

সিলেট সফরে তারেক রহমানের সফরসঙ্গী হবেন আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, মামুন হাসান, আব্দুল মোনায়েম মুন্না, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ইয়াসিন ফেরদৌস মুরাদ এবং রাকিবুল ইসলাম রাকিবসহ বেশ কিছু ত্যাগী সংগ্রামী তরুণ নেতারা।

আরও পড়ুন

সাভারবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা নাজমুল ইসলাম রুবেল

এদিকে আজ রাত ১২টা ১ মিনিটে— অর্থাৎ ২২ জানুয়ারির সূচনালগ্নে বিএনপির নির্বাচনী থিম সংটি উদ্বোধন করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। আমরা বিশ্বাস করি যদি সত্যিকার অর্থে লেভেল প্লেয়িং ফিল্ড থাকে, জনগণের ভোটের অধিকার সত্যিকার অর্থে মূল্যায়িত হয়, তা হলে অবশ্যই বিএনপি সরকার গঠন করবে।’

নির্বাচনের মাঠে বিএনপির অনেক বিদ্রোহী প্রার্থী রয়ে গেছে, তাদের নিয়ে দলের পরিকল্পনা কী? এমন প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, এখনো নির্বাচন পরিচালনা কমিটি থেকে তাদের সঙ্গে আলোচনা চলছে। যদিও মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হয়ে গেছে। বিএনপির শীর্ষ পর্যায় থেকেও এসব প্রার্থীর সঙ্গে আলাপ-আলোচনা করা হবে। তারপরও যদি কেউ থাকেন নির্বাচনী মাঠে, তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 12 =

সর্বাধিক পঠিত

বাংলাদেশে রাষ্ট্রপতিরা অতীতে কে কীভাবে বিদায় নিয়েছিলেন?

বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্রপতি এবং বঙ্গভবনকে কেন্দ্র করে নানা ঘটনাপ্রবাহ দেখা যায় ইতিহাসে। দেশটিতে এখন পর্যন্ত…

By চিকিৎসা সাময়িকী

জুলাই গণঅভ্যুত্থান: আহতদের স্মরণ ও মানবিক সহমর্মিতা

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন সময়ের স্মরণীয় মুহূর্ত নিয়ে প্রকাশিত এই আলোকচিত্র কোলাজ। সেই সময় আহত ও…

By চিকিৎসা সাময়িকী

সাধারণ মানুষকে মূল্যস্ফীতির সঠিক পরিসংখ্যান জানতে দেওয়া হয়নি হাসিনার আমলে।

শেখ হাসিনার শাসনামলে মূল্যস্ফীতির সঠিক পরিসংখ্যান সাধারণ মানুষকে জানতে দেওয়া হয়নি। বরং সেটি বিকৃতভাবে উপস্থাপন…

By চিকিৎসা সাময়িকী

সম্পর্কিত খবর

ঢাকারাজনীতিসারাদেশ

ঈদের আনন্দে নেতাকর্মীদের পাশে তানজিনা আফরিন, শুভেচ্ছা বিনিময়ে মিলনমেলা

By চিকিৎসা সাময়িকী
রাজনীতি

ভবিষ্যত বাংলাদেশ নিয়ে বিজয় দিবসে যে বার্তা দিলেন তারেক রহমান

By চিকিৎসা সাময়িকী
জাতীয়রাজনীতি

বিএনপির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বৈঠক

By চিকিৎসা সাময়িকী
ঢাকারাজনীতিসারাদেশ

সাভার পৌরবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা খোরশেদ আলম

By চিকিৎসা সাময়িকী
Chikitsha Samoyeki
Facebook Twitter Youtube
Chikitsha Samoyeki

Chikitsha Samoyeki: চিকিৎসা সাময়িকী Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.

ম্যাগাজিন
সম্পাদকীয়

সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান

সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম কাজল

অফিস

কার্যালয়: ৭০/ই পল্টন লেন, ঢাকা- ১০০০।

নিউজ ও বিজ্ঞাপন : +২২২ ৬৬৬ ৪৬৮৭, ০১৫৫৯-১৩৩৩৭২, ০১৬১১-৫০৭৪২২

ইমেইল: info@chikitshasamoyeki.com

© 2025 Chikitsha Samoyeki. পোর্টাল বাস্তবায়নে : AX2Z IT Solution
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
Welcome Back!

Sign in to your account

14 − twelve =