জাতীয় প্রেস ক্লাবের সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের জন্য ফ্রি ডেন্টাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজ (রবিবার) ১৯ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এর উদ্ধোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ।
এসময় বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া, স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক একেএম মহসিন। জাতীয় প্রেস ক্লাবের সদস্য একেএম রাশেদ শাহরিয়ারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মির্জা ডেন্টালের স্বত্বাধিকারী ডা. মির্জা মহিবুল হাসান, মেডিপ্লাসের ব্র্যান্ড ম্যানেজার নারায়ন সরকার। ডেন্টাল ক্যাম্প বাস্তবায়নে সহায়তা করছে ডা. মির্জাস ডেন্টাল কেয়ার এবং মেডিপ্লাস। শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন মোহাম্মদ এনামুল হক জীবন।
প্রসঙ্গত উল্লেখ্য, জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের জন্য মির্জাস ডেন্টাল কেয়ার সবরকম চিকিৎসা সেবায় ৫০ শতাংশ ছাড় দেয়ায় ঘোষণা দিয়েছে।
এ সময় প্রায় তিন শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসা সেবা গ্রহণকারী সদস্যদের মাঝে বিনামূল্যে মেডিপ্লাস টুথপেষ্ট ও টুথ ব্রাশ বিতরণ করা হয়






