Monday, 2 Nov 2026
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
ম্যাগাজিন
Chikitsha Samoyeki
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: ফেনীতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের লোক দেখানো অভিযান
Notification
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: ফেনীতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের লোক দেখানো অভিযান
শীর্ষ সংবাদ:
সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ
শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ
গোমস্তাপুরে এক মাসে ইউএনও জিল্লুর রহমানের নানা উদ্যোগ
ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
Font ResizerAa
Chikitsha SamoyekiChikitsha Samoyeki
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Search
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Follow US
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
© 2024 Chikitsha Samoyeki. Rabbi's IT Service. All Rights Reserved.
চট্টগ্রামশীর্ষ সংবাদসারাদেশস্বাস্থ্য চিকিৎসা

ফেনীতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের লোক দেখানো অভিযান

চিকিৎসা সাময়িকী
Last updated: January 15, 2025 11:10 am
চিকিৎসা সাময়িকী চট্টগ্রাম শীর্ষ সংবাদ সারাদেশ স্বাস্থ্য চিকিৎসা
Share
4 Min Read
SHARE

পরিবেশ অধিদপ্তর ফেনী উপপরিচালক এর কার্যালয় সুত্রমতে ফেনী জেলায় ১০২টি ইটভাটা রয়েছে।

জেলার ৪৫ টি বৈধ ইটভাটার মধ্যে ফেনী সদর ১৬টি, ছাগলনাইয়া ৮টি, দাগনভূঞা ৮টি, ফুলগাজী ৭টি, সোনাগাজী ৪টি ও পরশুরাম উপজেলায় ২টি। জেলার ৫৭টি অবৈধ ইটভাটার মধ্যে দাগনভূঞা ১৭টি, ফেনী সদর ১৪টি, ফুলগাজী ১১টি,
ছাগলনাইয়া ১০টি, পরশুরাম ৩টি ও সোনাগাজী উপজেলায় ২টি। তথ্যমতে জেলায় অবৈধ ইটভাটার মালিকগণ প্রভাবশালী হওয়ায় নিয়ম নীতির তোয়াক্কা না করে পরিবেশ অধিদপ্তর এর ফেনী কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের ম্যানেজ করে কোন ছাড়পত্র ছাড়াই ইট উৎপাদন করে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তর বিগত সময়েও নামমাত্র অভিযান চালিয়ে দায় সেরেছেন, তেমনিভাবে এখনও লোক দেখানো অভিযান চালিয়ে খান্ত দিয়েছেন বলে মনে করছেন সচেতন মহল।

পরিবেশ অধিদপ্তর ফেনীর উপপরিচালক মোছাম্মৎ শওকত আরা কলি বলেন, প্রয়োজনীয় লোক-বল ও অর্থের অভাবে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা সম্ভব হয়না, সাম্প্রতিক অভিযানে তাদের এক লক্ষ টাকা ব্যয় হয়েছে, তা নিজেরা ম্যানেজ করেছেন।
অর্থ চাড়ের জন্য সদর দপ্তরে চিঠি দিয়েছেন, সদর দপ্তর যদি অর্থ চাড় দেন এবং অভিযানের অনুমতি দেন তাহলে পুনরায় অভিযান চালাবেন।

এই ব্যাপারে সদ্য অভিযান পরিচালনাকারি সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্টেট আবদুল্লাহ আল মামুন বলেন, যখনি ফেনীর উপপরিচালক চাইবেন তখনি অবৈধ ইটভাটায় অভিযান চালাবে সদর দপ্তর।

জেলায় অবৈধ ইটভাটার ব্যাপারে ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, অবৈধ ইটভাটাসহ ফসলি জমির টপসয়েল কাঁটা বন্ধে জেলার সর্বত্রই অভিযান বেগবান করা হচ্ছে। পরিবেশ অধিদপ্তর যখনই অভিযান পরিচালনা করতে চাইবে, তখনই লোকবল দিয়ে সহযোগিতা করা হবে।

অবৈধ ইটভাটা সম্পর্কে মালিক সমিতির সভাপতি বলেন, জেলায় চাহিদার তুলনায় ইটভাটা অপ্রতুল।
ফুলগাজী আনন্দপুর ইউনিয়নে ৭টি ইটভাটা রয়েছে মর্মে জানতে চাইলে সভাপতি বলেন, আনন্দপুর ইউনিয়নে জলাশয় বেশী।
অথচ ফুলগাজী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর তথ্যনুযায়ী আনন্দপুর ইউনিয়নে আবাদি জমি রয়েছে ৭৯৫ হেক্টর, জলাশয় ৩০ হেক্টর, স্থায়ী পতিত জমি ১৫ হেক্টর।

আরও পড়ুন

সাভার থানা কৃষকদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এদিকে রাতের আধারে প্রতিনিয়ত ফসলি জমির টপসয়েল কেঁটে মাটি বিক্রি হচ্ছে ইটভাটাসহ বিভিন্ন স্থানে। এতে কৃষি উৎপাদন কমে যাচ্ছে, পাশাপাশি ইটভাটার নি:সৃত ধোঁয়া-ছাই ভাটার আশেপাশে ধান, শাক সবজি ফলমূল নষ্ট হচ্ছে।

গবেষকদের তথ্যমতে প্রাপ্তবয়স্ক ও শিশু উভয়ের জন্য পার্টিকুলেট ম্যাটার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ইটভাটা থেকে নির্গত এই দূষিত উপাদান মানবদেহে শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে প্রবেশ করলে রেসপিরেটরি সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়, যা রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। ফলে ইটভাটার আশপাশে বসবাসরত মানুষের মধ্যে স্বাস্থ্যগত ঝুঁকি বেশি দেখা যায়। বর্তমানে বায়ুতে পার্টিকুলেটস ম্যাটারের উপস্থিতিতে মানুষের মৃত্যুর হার আগের তুলনায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। বায়ুতে মাত্রাতিরিক্ত সালফার ডাইঅক্সাইডের উপস্থিতির কারণে মানুষ চোখ, নাক, গলাসহ অ্যাজমাটিক সমস্যার সন্মুখীন হচ্ছে। মোটা দাগে বলা যেতে পারে, বায়ুতে দূষিত উপাদানের উপস্থিতিতে ফুসফুসে ক্যান্সার, হার্ট অ্যাটাক ও অন্যান্য রোগের প্রাদুর্ভাবে মৃত্যুর হার বেড়ে যাচ্ছে।

ইট তৈরিতে ব্যবহৃত মাটিতে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ অনেক বেশি থাকে। উচ্চ তাপে ওই মাটিতে উপস্থিত ক্যালসিয়াম কার্বনেট ভেঙে ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এভাবে দেখা যাচ্ছে, প্রতি কেজি ইট তৈরিতে শুধু মাটি থেকে প্রায় ২৫ গ্রাম কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে যোগ হয়, যা বায়ু দূষণ ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে সাহায্য করে।

উল্লেখ্য, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত) ২০১৮ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের ১কি.মি মধ্যে ও কৃষিজমিতে ইটভাটা স্থাপন করা যাবে না। এ আইন লঙ্ঘন করেই চলছে অবৈধ ইটভাটাগুলোর কার্যক্রম।

Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + five =

সর্বাধিক পঠিত

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে অধ্যাদেশ

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে অধ্যাদেশ জারি করেছে সরকার। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কর্তৃক…

By চিকিৎসা সাময়িকী

জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী

শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এমনটাই মনে করছেন…

By চিকিৎসা সাময়িকী

ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছাক — লায়ন শাকিল সরকারের শুভেচ্ছা

গোলাম সারওয়ার সজল : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সাভার পৌর এলাকার সর্বস্তরের জনগণকে আন্তরিক…

By চিকিৎসা সাময়িকী

সম্পর্কিত খবর

খেলাধুলাঢাকা

সাভারে হোন্ডা ও ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল অনুষ্ঠিত

By চিকিৎসা সাময়িকী
সারাদেশ

কুমিল্লার মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল অর্ধশতাধিক দোকান

By চিকিৎসা সাময়িকী
ঢাকারাজনীতিসারাদেশ

সাভার সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানালেন আহমেদ ফয়সাল

By চিকিৎসা সাময়িকী
আইন আদালতসারাদেশ

হারানো ১০৫ মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর

By চিকিৎসা সাময়িকী
Chikitsha Samoyeki
Facebook Twitter Youtube
Chikitsha Samoyeki

Chikitsha Samoyeki: চিকিৎসা সাময়িকী Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.

ম্যাগাজিন
সম্পাদকীয়

সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান

সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম কাজল

অফিস

কার্যালয়: ৭০/ই পল্টন লেন, ঢাকা- ১০০০।

নিউজ ও বিজ্ঞাপন : +২২২ ৬৬৬ ৪৬৮৭, ০১৫৫৯-১৩৩৩৭২, ০১৬১১-৫০৭৪২২

ইমেইল: info@chikitshasamoyeki.com

© 2025 Chikitsha Samoyeki. পোর্টাল বাস্তবায়নে : AX2Z IT Solution
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
Welcome Back!

Sign in to your account

seventeen − 4 =