Monday, 2 Nov 2026
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
ম্যাগাজিন
Chikitsha Samoyeki
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: পাঠ্যবইয়ে জুলাই অভ্যুত্থানের শহীদের নাম ভুল! নাফিসার বদলে নাহিয়ান ছাপা হয়েছে।
Notification
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: পাঠ্যবইয়ে জুলাই অভ্যুত্থানের শহীদের নাম ভুল! নাফিসার বদলে নাহিয়ান ছাপা হয়েছে।
শীর্ষ সংবাদ:
সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ
শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ
গোমস্তাপুরে এক মাসে ইউএনও জিল্লুর রহমানের নানা উদ্যোগ
ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
Font ResizerAa
Chikitsha SamoyekiChikitsha Samoyeki
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Search
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Follow US
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
© 2024 Chikitsha Samoyeki. Rabbi's IT Service. All Rights Reserved.
শিক্ষা

পাঠ্যবইয়ে জুলাই অভ্যুত্থানের শহীদের নাম ভুল! নাফিসার বদলে নাহিয়ান ছাপা হয়েছে।

চিকিৎসা সাময়িকী
Last updated: January 1, 2025 12:14 pm
চিকিৎসা সাময়িকী শিক্ষা
Share
4 Min Read
SHARE

পঞ্চম শ্রেণির পাঠ্যবইয়ে জুলাই অভ্যুত্থানের এক শহীদের ভুল নাম ছেপেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

বাংলা পাঠ্যবইয়ের এক অংশে লেখা হয়েছে, বিক্ষোভ চলাকালীন সময় নাহিয়ান নামে একজন নিহত হয়েছেন। তবে এনসিটিবির কর্মকর্তারা বলেছেন, তারা প্রকৃতপক্ষে নাফিসা হোসেনের কথা উল্লেখ করতে চেয়েছিলেন।

একই বইয়ে বলা হয়েছে, ‘পুলিশের অত্যাচারের বিরুদ্ধে রংপুরে ছাত্রনেতা আবু সাঈদ দুই হাত প্রসারিত করে দাঁড়ান। পুলিশ তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে। এতে আন্দোলন সবার মধ্যে ছড়িয়ে পড়ে। সারা দেশের মানুষ রাস্তায় নেমে আসে। বিশাল এক গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়।’

‘ঢাকার উত্তরায় শিক্ষার্থী মীর মুগ্ধ আন্দোলনরত সবাইকে পানি বিতরণ করতে করতে নিহত হন। নিহত হন (গোলাম) নাফিজ, নাহিয়ান, আনাসসহ অগণিত প্রাণ। মায়ের কোলের শিশু, বাবার সাথে খেলতে থাকা শিশু, রিকশাওয়ালা, শ্রমিক, কৃষক, ফেরিওয়ালা, চাকুরিজীবী, মা, পথচারী কেউ বাদ যায় না। সারা দেশে হত্যা করা হয় হাজারো মানুষকে’।

বইয়ে উল্লেখিত তিন শহীদ—নাফিজ, নাহিয়ান ও আনাসের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাইলে পাঠ্যপুস্তক বোর্ডের সূত্র জানায়, তারা শহীদদের মধ্যে একজন নারীর নাম যুক্ত করতে চেয়েছিলেন। এক্ষেত্রে তারা টঙ্গীর সাহাজউদ্দিন সরকার উচ্চ মাধ্যমিক স্কুলের এইচএসসি পরীক্ষার্থী নাফিসার নাম অন্তর্ভুক্তির সিদ্ধান্তে উপনীত হন। সাভারে বিক্ষোভ চলাকালীন সময় আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদের গুলিতে নিহত হন নাফিসা।

ওই সূত্র জানায়, ‘আমি নাহিয়ান নামে কাউকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেইনি।’

আদৌ জুলাইর গণঅভ্যুত্থানে নাহিয়ান নামে কেউ শহীদ হয়েছেন কি না, তা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

উৎস আরও জানান, ইতোমধ্যে পঞ্চম শ্রেণির পাঠ্যবইগুলো ছাপাখানায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন

শিক্ষক নিয়োগে অনিয়ম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে পঙ্গু করে ফেলছে: শিক্ষা উপদেষ্টা

এ বিষয়ে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্বীকার করেন, তারাও এই ভুলটি চিহ্নিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা এ বিষয়টির সুরাহা করব। আজ স্কুলগুলোতে যে পিডিএফ সংস্করণ পাঠানো হবে, সেটায় আমরা এই ভুলটি সংশোধন করে দেব। স্কুলগুলোতেও আমরা শিগগির একটি সংশোধনী পাঠাব।’

এনসিটিবি কর্মকর্তারা জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় বেশ কয়েকটি পত্রিকায় নৌবাহিনী কলেজের ১৬ বছর বয়সী শিক্ষার্থী গোলাম নাফিজের ছবি ছাপা হয়েছিল। ওই ছবিতে দেখা যায় পুলিশের গুলিতে রক্তাক্ত নাফিজ একটি রিকশার পাদানিতে নিশ্চল অবস্থায় পড়ে আছেন। এ সময় তার মাথায় বাংলাদেশের লাল-সবুজ পতাকা বাধা ছিল। এই ছবিটি আবু সাঈদ ও মুগ্ধের ছবির মতো গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীকে পরিণত হয়।

দশম শ্রেণির ছাত্র আনাস ৫ আগস্ট ঢাকার চাঙ্খারপুলের কাছে বিক্ষোভে অংশ নিতে যেয়ে নিহত হয়। বিক্ষোভে যাওয়ার আগে সে তার মায়ের কাছে একটি চিঠি লিখে যায়। চিঠিতে সে লিখেছিল, ‘মা আমি মিছিলে যাচ্ছি। আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না। একদিন তো মরতেই হবেই। তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যুও অধিক শ্রেয়।’

যে অধ্যায়ে নাফিসার নাম ভুল করে নাহিয়ান লেখা হয়েছে, সেই একই অধ্যায়ে দেশের জন্য মানুষের সর্বোচ্চ আত্মত্যাগের কথা উল্লেখ করা হয়েছে। উদাহরণ হিসেবে বিপ্লবী তিতুমীরের কথা উল্লেখ করা হয়েছে, যিনি ঔপনিবেশিক আমলে স্থানীয় জমিদার ও ব্রিটিশ নীলচাষীদের শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। পাশাপাশি, ব্রিটিশ আমলের অপর এক বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের কথাও উল্লেখ করা হয়।

একই অধ্যায়ে ১৯৬৯ এর গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে নিহত আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান ও মতিউর রহমানের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী সার্জেন্ট জহুরুল হকের কথাও বলা হয়েছে। তিনি ১৯৬৯ সালে পাকিস্তানী সেনাবাহিনীর হাতে নিহত হন।

এই অধ্যায়ে নুর হোসেন, ডা: শামসুল আলম খান মিলন ও নাজির উদ্দিন জেহাদকে নিয়ে আলাদা আলাদা অংশ রয়েছে। তারা সবাই স্বৈরাচারি সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে বিক্ষোভে নিহত হয়েছেন।

এই অধ্যায়ে আবু সাঈদ, মুগ্ধ, তিতুমীর, প্রীতিলতা, আসাদ, মতিউর, নুর হোসেন, ড. মিলন ও জেহাদের হাতে আঁকা স্কেচ সংযোজন করা হয়েছে।

TAGGED:পাঠ্যবইয়ে জুলাই অভ্যুত্থানের শহীদের নাম ভুল! নাফিসার বদলে নাহিয়ান ছাপা হয়েছে।
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =

সর্বাধিক পঠিত

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা সাগরে লঘুচাপ সৃষ্টির শঙ্কা,

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।…

By চিকিৎসা সাময়িকী

বিপিএলের তিনটি ভেন্যুতেই মিউজিক ফেস্ট করতে যাচ্ছে আয়োজক কমিটি,টিকিট বিক্রি শুরু

প্রথমবারের মতো বিপিএলের তিনটি ভেন্যুতেই মিউজিক ফেস্ট করতে যাচ্ছে আয়োজক কমিটি। যার প্রথমটি অনুষ্ঠিত হবে…

By চিকিৎসা সাময়িকী

জামায়াতের নিবন্ধন, খারিজ আপিল পুনরুজ্জীবিত করলেন আপিল বিভাগ

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে করা আপিলটি পুনরুজ্জীবিত করার…

By চিকিৎসা সাময়িকী

সম্পর্কিত খবর

রাজনীতিশিক্ষা

আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে উচ্ছ্বাস।

By চিকিৎসা সাময়িকী
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ

By চিকিৎসা সাময়িকী
শিক্ষা

প্রাথমিকে ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ,সাপ্তাহিক ছুটির বাইরে ৭৬ দিন

By চিকিৎসা সাময়িকী
তথ্য প্রযুক্তিফিচারশিক্ষা

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

By চিকিৎসা সাময়িকী
Chikitsha Samoyeki
Facebook Twitter Youtube
Chikitsha Samoyeki

Chikitsha Samoyeki: চিকিৎসা সাময়িকী Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.

ম্যাগাজিন
সম্পাদকীয়

সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান

সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম কাজল

অফিস

কার্যালয়: ৭০/ই পল্টন লেন, ঢাকা- ১০০০।

নিউজ ও বিজ্ঞাপন : +২২২ ৬৬৬ ৪৬৮৭, ০১৫৫৯-১৩৩৩৭২, ০১৬১১-৫০৭৪২২

ইমেইল: info@chikitshasamoyeki.com

© 2025 Chikitsha Samoyeki. পোর্টাল বাস্তবায়নে : AX2Z IT Solution
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
Welcome Back!

Sign in to your account

twelve + 5 =