Monday, 2 Nov 2026
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
ম্যাগাজিন
Chikitsha Samoyeki
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: অপরাধীদের টার্গেটে সাংবাদিক মনছুর: ফেসবুক থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনার অভিযোগ
Notification
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: অপরাধীদের টার্গেটে সাংবাদিক মনছুর: ফেসবুক থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনার অভিযোগ
শীর্ষ সংবাদ:
সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ
শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ
গোমস্তাপুরে এক মাসে ইউএনও জিল্লুর রহমানের নানা উদ্যোগ
ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
Font ResizerAa
Chikitsha SamoyekiChikitsha Samoyeki
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Search
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Follow US
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
© 2024 Chikitsha Samoyeki. Rabbi's IT Service. All Rights Reserved.
অন্যান্যচট্টগ্রাম

অপরাধীদের টার্গেটে সাংবাদিক মনছুর: ফেসবুক থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনার অভিযোগ

চিকিৎসা সাময়িকী
Last updated: December 28, 2024 5:43 pm
চিকিৎসা সাময়িকী অন্যান্য চট্টগ্রাম
Share
4 Min Read
SHARE

মোহাম্মদ জামশেদুল ইসলাম চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম সাংবাদিক সংস্থার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং সাংবাদিক মো: মনছুর আলম একাধিকবার অপরাধীদের টার্গেটের শিকার হয়েছেন। তিনি অভিযোগ করেছেন, অপরাধীরা তাঁর বিরুদ্ধে মিথ্যা আইসিটি সহ বিভিন্ন মামলা করে হেরে গিয়ে, সরাসরি হামলা চালিয়ে হত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ার পর এখন ফেসবুক থেকে তাঁকে সরিয়ে দেওয়ার পরিকল্পনায় লিপ্ত। সাংবাদিক মনছুর বাঁশখালী নিউজের প্রকাশক ও সম্পাদক, পরিকল্পিত বার্তার প্রকাশক ও প্রধান সম্পাদক, কক্সবাজার বুলেটিন এর সম্পাদক সহ জাতীয় পত্রিকায় রিপোর্টারের দায়িত্বে রয়েছেন।

সাংবাদিক মনছুর আলম জানান, তাঁর দীর্ঘ প্রায় একযুগের সাংবাদিকতা জীবনে তিনি সবসময় ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। এর ফলে অপরাধী চক্র তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। “তারা মিথ্যা আইসিটি সহ বিভিন্ন মামলা দিয়ে আমাকে হয়রানি করার চেষ্টা করেছে। কিন্তু তারা আদালতে হেরে যায় এবং সরাসরি আমার ওপর হামলা চালিয়ে আমাকে হত্যার চেষ্টা করে,”।

Contents
মোহাম্মদ জামশেদুল ইসলাম চট্টগ্রাম ব্যুরোচট্টগ্রাম সাংবাদিক সংস্থার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং সাংবাদিক মো: মনছুর আলম একাধিকবার অপরাধীদের টার্গেটের শিকার হয়েছেন। তিনি অভিযোগ করেছেন, অপরাধীরা তাঁর বিরুদ্ধে মিথ্যা আইসিটি সহ বিভিন্ন মামলা করে হেরে গিয়ে, সরাসরি হামলা চালিয়ে হত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ার পর এখন ফেসবুক থেকে তাঁকে সরিয়ে দেওয়ার পরিকল্পনায় লিপ্ত। সাংবাদিক মনছুর বাঁশখালী নিউজের প্রকাশক ও সম্পাদক, পরিকল্পিত বার্তার প্রকাশক ও প্রধান সম্পাদক, কক্সবাজার বুলেটিন এর সম্পাদক সহ জাতীয় পত্রিকায় রিপোর্টারের দায়িত্বে রয়েছেন।

হত্যাচেষ্টা ব্যর্থ হওয়ার পর, অপরাধীরা এখন নতুন পরিকল্পনায় নেমেছে। মনছুর বলেন, “তারা আমাকে ফেসবুক থেকে সরিয়ে দেওয়ার জন্য মিথ্যা রিপোর্ট করছে। তাদের উদ্দেশ্য হলো আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিচ্ছিন্ন করা, যাতে আমার পেশাগত কার্যক্রম বাধাগ্রস্ত হয়।”

গত ৬ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত, ফেসবুক কর্তৃপক্ষ তাঁর অ্যাকাউন্ট ছয়বার স্থগিত করে। পাঁচবার পরিচয় যাচাইয়ের মাধ্যমে অ্যাকাউন্টটি পুনর্বহাল হলেও ষষ্ঠবার স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। তিনি মনে করেন, অপরাধী চক্রের মিথ্যা রিপোর্ট এবং ফেসবুকের নীতিমালার ভুল প্রয়োগই এর কারণ।

ফেসবুকের “বিপদজনক ব্যক্তি ও সংস্থা” নীতিমালার আওতায় তাঁর অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে, যা তিনি সম্পূর্ণ অযৌক্তিক ও ভুল বলে দাবি করেছেন। মনছুর আলম বলেন, “আমাকে সন্ত্রাসীর সঙ্গে তুলনা করা হয়েছে, যা শুধু আমার পেশাগত মর্যাদাকেই ক্ষুণ্ণ করেনি, বরং আমার জীবনের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে।”

ফেসবুক অ্যাকাউন্ট (@MdMonsurAlamFb) বন্ধ থাকার কারণে তাঁর সাংবাদিকতার কাজে বড় ধরনের বিঘ্ন ঘটছে। তিনি বলেন, “আমার কার্যক্রম অপরাধীদের জন্য অসন্তোষের কারণ। তাদের লক্ষ্য আমাকে থামানো, যাতে আমি সত্য প্রকাশ করতে না পারি।”

আরও পড়ুন

ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ

বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুকের অ্যালগরিদমের একটি বড় সীমাবদ্ধতা হলো ভুয়া রিপোর্ট বা উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগকে চিহ্নিত করতে ব্যর্থ হওয়া। যদি একাধিক ব্যক্তি একই অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করে, তা হলে অ্যালগরিদম সেটি প্রকৃত সমস্যা বলে গণ্য করে এবং দ্রুত ব্যবস্থা নেয়।

মনছুর আলমের বক্তব্য অনুযায়ী: তার কোনো পোস্টে ফেসবুকের নীতিমালা লঙ্ঘনের কোনো সরাসরি অভিযোগ ছিল না। তার অ্যাকাউন্টের বারবার স্থগিতাদেশ এবং পুনরুদ্ধার প্রমাণ করে যে, এটি একটি ভুল বোঝাবুঝি বা মিথ্যা অভিযোগের ফল। তার মত প্রকাশের স্বাধীনতা এবং পেশাগত কাজের ওপর এটি সরাসরি আঘাত।

মনছুর আলম সবাইকে সতর্ক করে বলেন, “১৪ ডিসেম্বর থেকে আমি ফেসবুকে অনুপস্থিত। এই সময় আমার নামে কোনো আইডি থেকে বিতর্কিত বা অনৈতিক কিছু পোস্ট করা হলে আমি এর দায় নেব না। এটি অপরাধীদের ষড়যন্ত্রের অংশ।”

এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল, ইউরোপীয় ডেটা প্রোটেকশন কমিশনসহ আন্তর্জাতিক সংস্থার কাছে অভিযোগ জানিয়েছেন। তাঁর প্রত্যাশা, ফেসবুক কর্তৃপক্ষ এ বিষয়ে সঠিক পদক্ষেপ নেবে এবং তাঁর অ্যাকাউন্ট পুনর্বহাল করবে।

সাংবাদিক মনছুর আলম আরো বলেন, “আমি সবসময় সত্যের পক্ষে কাজ করেছি এবং করব। অপরাধীদের এসব ষড়যন্ত্র আমাকে থামাতে পারবে না।” তিনি ফেসবুক এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অনুরোধ করেন, এ ধরনের অপরাধী কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য।

এ বিষয়ে এখনো ফেসবুক কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

TAGGED:অপরাধীদের টার্গেটে সাংবাদিক মনছুর
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

4 + two =

সর্বাধিক পঠিত

জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী

শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এমনটাই মনে করছেন…

By চিকিৎসা সাময়িকী

সাংবাদিক শফিকের নিঃশর্ত মুক্তির দাবি, না হলে ঘেরাও কর্মসূচির ঘোষণা

  অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিক হাফিজুর রহমান শফিককে গ্রেপ্তারের প্রতিবাদে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি…

By চিকিৎসা সাময়িকী

অবসরে গেলেন ৬০৮ দিন মহাকাশে কাটানো নভোচারী সুনীতা

অবশেষে মহাকাশযাত্রার দীর্ঘ ও গৌরবময় অধ্যায়ের ইতি টানলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভোচারী সুনীতা উইলিয়ামস। নাসায়…

By চিকিৎসা সাময়িকী

সম্পর্কিত খবর

চট্টগ্রামশীর্ষ সংবাদসারাদেশস্বাস্থ্য চিকিৎসা

ফেনীতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের লোক দেখানো অভিযান

By চিকিৎসা সাময়িকী

Comparing Mobile Apps

By চিকিৎসা সাময়িকী
অন্যান্যঢাকা

শুষ্ক মৌসুমে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে বায়ুদূষণ রোধে গঠিত টাস্কফোর্স এর ১ম সভা অনুষ্ঠিত

By চিকিৎসা সাময়িকী
চট্টগ্রামসারাদেশ

খাগড়াছড়ি জেলাপরিষদে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা’র নেতৃত্বে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ 

By চিকিৎসা সাময়িকী
Chikitsha Samoyeki
Facebook Twitter Youtube
Chikitsha Samoyeki

Chikitsha Samoyeki: চিকিৎসা সাময়িকী Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.

ম্যাগাজিন
সম্পাদকীয়

সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান

সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম কাজল

অফিস

কার্যালয়: ৭০/ই পল্টন লেন, ঢাকা- ১০০০।

নিউজ ও বিজ্ঞাপন : +২২২ ৬৬৬ ৪৬৮৭, ০১৫৫৯-১৩৩৩৭২, ০১৬১১-৫০৭৪২২

ইমেইল: info@chikitshasamoyeki.com

© 2025 Chikitsha Samoyeki. পোর্টাল বাস্তবায়নে : AX2Z IT Solution
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
Welcome Back!

Sign in to your account

seventeen + three =