Monday, 2 Nov 2026
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
ম্যাগাজিন
Chikitsha Samoyeki
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: আসুন জেনে নেই মহান বিজয় দিবসে ইসলামের শিক্ষা
Notification
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: আসুন জেনে নেই মহান বিজয় দিবসে ইসলামের শিক্ষা
শীর্ষ সংবাদ:
সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ
শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ
গোমস্তাপুরে এক মাসে ইউএনও জিল্লুর রহমানের নানা উদ্যোগ
ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
Font ResizerAa
Chikitsha SamoyekiChikitsha Samoyeki
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Search
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Follow US
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
© 2024 Chikitsha Samoyeki. Rabbi's IT Service. All Rights Reserved.
ধর্ম

আসুন জেনে নেই মহান বিজয় দিবসে ইসলামের শিক্ষা

চিকিৎসা সাময়িকী
Last updated: December 16, 2024 12:25 pm
চিকিৎসা সাময়িকী ধর্ম
Share
4 Min Read
SHARE

২৬৩ দিনে ‘বাঁচার লড়াই’য়ে বিজয় অর্জিত হওয়ার প্রসঙ্গটি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ‘বাতাসে লাশের গন্ধ’ কবিতায় প্রাণময় :

.স্বাধীনতা, সে আমার স্বজন- হারিয়ে পাওয়া একমাত্র স্বজন-

স্বাধীনতা- আমার প্রিয় মানুষের রক্তের কেনা অমূল্য ফসল.।’

সুরা সাফের ১৩ নম্বর আয়াত ‘নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারিব।’ (আল্লাহর সাহায্য ও বিজয় নিকটবর্তী) এবং বাঙালির বিজয় আকাঙ্ক্ষায় সুরা ফাতহ খু্বই প্রাসঙ্গিক। ফাতহ অর্থ বিজয়।

মহান আল্লাহ বলেন, ‘(হে রাসুল), নিশ্চয়ই আমি আপনাকে দিয়েছি সুস্পষ্ট বিজয়।’ (সুরা : ফাতহ, আয়াত : ১)

মহান রাব্বুল আলামিন মুসলিম জনতার বিজয় আকাঙ্ক্ষা ও স্বদেশের চেতনায় সন্তুষ্ট হয়ে মক্কা বিজয়ের সুসংবাদ জানিয়ে বলেন, ‘(হে রাসুল), আল্লাহ তো মুমিনদের ওপর সন্তুষ্ট হলেন যখন তারা বৃক্ষতলে আপনার নিকট বায়াত গ্রহণ করল, তাদের অন্তরে যা ছিল তা তিনি অবগত ছিলেন, তাদের তিনি দান করলেন প্রশান্তি এবং তাদের পুরস্কার দিলেন আসন্ন বিজয়।’ (সুরা : ফাতহ, আয়াত : ১৮)

ইসলামের ইতিহাসে দেড় হাজার বছরে রয়েছে ভাঙাগড়ার অধ্যায়। ৭১১, ৭১২ খ্রিস্টাব্দে স্পেনে মুসলিম শাসনের সূচনা করেছিলেন সেনাপতি তারিক বিন জিয়াদ।

আরও পড়ুন

জেরা শেষে আজহারীকে ছাড়লো মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ

১২৩৮ সালে মুহাম্মদ ইবনু নাসর গ্রানাডা জয়ের স্মারক হিসেবে তৈরি হয় আল হামরা। বলা হয়, ‘তাজমহল যদি হয় পৃথিবীর বুকে একটি গোলাপ, তবে আল হামরা হলো পৃথিবীর বুকে একটি গোলাপের বাগান।’

মুহাম্মদ ইবনু নাসর বিজয়ী বেশে গ্রানাডায় প্রবেশকালে জনতার উল্লাস ধ্বনি ছিল ‘মারহাবান লি-ল-নাসর’ অর্থাৎ আল্লাহর কৃপায় বিজয়ীকে সুস্বাগতম। তিনি বলেছিলেন, ‘লা গালিবা ইল্লাল্লাহ’ অর্থাৎ অন্য কেউ বিজয়ী না, যদি না আল্লাহ চান।

অথচ কালে স্রোতে হারিয়েছে স্পেনে ৭১১-১৪৯২ খ্রি. পর্যন্ত প্রায় ৭৮০ বছরের গৌরবগাথা। এখন শুধু স্পেনের বুকে জ্বলজ্বল করছে মুসলমানদের পরাজয়-পরাধীনতার কলঙ্ক।

ইতিহাসের বহতাধারায় সিন্ধু বিজয় ৭১২ খ্রি.। ১২০৪-০৫ খ্রি. বখতিয়ার খলজি অশ্বারোহী নিয়ে বিনা বাধায় বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন। ১২০৬ খ্রি. কুতুবুদ্দিন আইবেক দিল্লির সুলতান হিসেবে অভিষিক্ত হন।

১৫২৬-১৫৪০, ১৫৫৫-১৮৫৭ খ্রি. ছিল মোগল আধিপত্যে ভাঙাগড়ার সর্বশেষ সাক্ষী আবু জাফর সিরাজউদ্দিন মুহাম্মদ বাহাদুর শাহ জাফর বা দ্বিতীয় বাহাদুর শাহ। সিরাজউদ্দৌলার পরাজয়ে পলাশীর আম্রকাননে অস্তমিত হয় বাংলা-বাঙালির অহংকারের রাজতিলক। যবনিকাপাত হয় ১২০৪-১৭৫৭ খ্রি. পর্যন্ত সাড়ে ৫০০ বছরের মুসলিম শাসনধারা।

১৯৪৭ খ্রিস্টাব্দে ব্রিটিশ বিতারণ-পরবর্তী ঐতিহাসিক পথপরিক্রমায় ৩০ লাখ শহীদের রক্ত সাগরপারে ১৬ ডিসেম্বর, ১৯৭১ উড্ডীন হয় লাল-সবুজের পতাকা। অসম সাহসী সবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধায় জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তরে স্থান পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের পঙক্তিমালা :

‘বীরের এ রক্তস্রোত, মাতার এ অশ্রুধারা

এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা?’

আমরা মুসলমান। ঐতিহাসিক মক্কা বিজয় ও অত্যাচারিতের প্রতি প্রতিশ্রুত সাহায্যের সত্যায়নে মহান আল্লাহ বলেন, ‘যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও বিজয় আসবে এবং দলে দলে লোকদের ইসলামে প্রবেশ করতে দেখবেন, তখন স্বীয় প্রতিপালকের প্রশংসার সঙ্গে তাসবিহ পড়ুন এবং আল্লাহর কাছে ইস্তিগফার করুন।’

(সুরা : নাসর, আয়াত : ১-৩)।

এখানে পালনীয় নির্দেশনা—

১.  বিজয়ের জন্য মহান আল্লাহর মহত্ত্ব, পবিত্রতা ও বড়ত্ব বর্ণনা করা।

২.  মহান আল্লাহর শুকরিয়া আদায় করা।

৩.  মহান আল্লাহর দরবারে কায়মনোবাক্যে আত্মনিবেদন ও ইস্তিগফার করা।

মক্কায় প্রবেশ করে প্রিয় নবী (সা.) আট রাকাত নফল নামাজ আদায় করেন। অতএব, বিজয় দিবসে নফল নামাজ পড়া ইসলামের শিক্ষা। এ নামাজকে ‘বিজয়ের নামাজ’ বলে।

মাতৃভূমির প্রতি বিশেষ অনুরাগ-আবেগের নাম ‘স্বদেশপ্রেম’। স্বদেশপ্রেম ঈমানের অংশ। পবিত্র কোরআনের বাকারাহ, কাসাস, নুহ, ফাতহ, বালাদসহ বিভিন্ন সুরার অসংখ্য আয়াতে স্বদেশপ্রেমের অনুপ্রেরণা পাওয়া যায়। স্বদেশপ্রেমের তাৎপর্য রয়েছে সুরা আনআমের ৯২ নম্বর আয়াতে। পবিত্র মক্কা নগরীকে ‘উম্মুল কুরা’ বলা হলো। ‘উম্মুল’ অর্থ জননী/ মা, এবং ‘কুরা’ অর্থ জনপদ। বলা চলে, একজন মানুষ যেমন মা ছাড়া জন্মাতে পারে না, তেমনি মাতৃভূমি বা স্বদেশ পরিচয়হীন মানুষের অস্তিত্ব অনর্থন। স্বদেশের প্রতি ভালোবাসায় নিবেদন :

‘ভায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ.

.এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি

সকল দেশের রাণী সে যে- আমার জন্মভূমি।’

লেখক: মো. আলী এরশাদ হোসেন আজাদ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইসলামিক স্টাডিজ, কাপাসিয়া ডিগ্রি কলেজ, কাপাসিয়া, গাজীপুর-১৭৩০

TAGGED:আসুন জেনে নেই মহান বিজয় দিবসে ইসলামের শিক্ষা
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

six + 1 =

সর্বাধিক পঠিত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিছিল করলেই ব্যবস্থা: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম বলেছেন, ছাত্রলীগ ইতোমধ্যে নিষিদ্ধ হয়েছে। তাদের কোনো রাজনৈতিক অধিকার নেই।…

By চিকিৎসা সাময়িকী

বগুড়ার আতংক যুবলীগ নেতা হৃদয়, ভোল পাল্টে যুবলীগ নেতা এখন বড় বিএনপি

নিজস্ব প্রতিবেদক  :   হত্যা মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি ও নানা অভিযোগসহ বিভিন্ন  কারণে দীর্ঘ…

By চিকিৎসা সাময়িকী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ হাজির করা হবে সাবেক মন্ত্রী-আমলাসহ ১৬ জনকে।

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, আমলা, বিচারপতি এবং রাজনীতিবিদসহ ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা…

By চিকিৎসা সাময়িকী

সম্পর্কিত খবর

ধর্মরংপুর

রংপুরে অনুষ্ঠিত হয়েছে হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাই পর্ব

By চিকিৎসা সাময়িকী
ধর্ম

ময়মনসিংহের হিফযুল কোরআন প্রতিযোগিতায় -রেঞ্জ ডিআইজি।

By চিকিৎসা সাময়িকী
ধর্ম

২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা আজ, কমবে খরচ

By চিকিৎসা সাময়িকী
Chikitsha Samoyeki
Facebook Twitter Youtube
Chikitsha Samoyeki

Chikitsha Samoyeki: চিকিৎসা সাময়িকী Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.

ম্যাগাজিন
সম্পাদকীয়

সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান

সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম কাজল

অফিস

কার্যালয়: ৭০/ই পল্টন লেন, ঢাকা- ১০০০।

নিউজ ও বিজ্ঞাপন : +২২২ ৬৬৬ ৪৬৮৭, ০১৫৫৯-১৩৩৩৭২, ০১৬১১-৫০৭৪২২

ইমেইল: info@chikitshasamoyeki.com

© 2025 Chikitsha Samoyeki. পোর্টাল বাস্তবায়নে : AX2Z IT Solution
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
Welcome Back!

Sign in to your account

6 + two =