ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে সমতা টানতে পারলেও ওয়ানডেতে বাজেভাবে হারতে হয়েছে বাংলাদেশকে। স্বাগতিকদের বিপক্ষে মেহেদী হাসান মিরাজের দল হেরেছে ৩-০ ব্যবধানে। এমন হারের পর আগামীকাল তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ। যেখানে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস।
ধীর গতির সেই উইকেটকে এবার কেমন দেখছেন লিটন। যা নিয়ে অধিনায়ক বলেন, ‘বিশ্বকাপে যে উইকেট ছিলো আর এখন যে উইকেট আছে তারমধ্যে একটু তফাৎ আছে। গতকাল যখন অনুশীলন করেছি মনে হয়েছে উইকেটটা একইরকম না। তারা হয়তো ভিন্নভাবে বানিয়েছে।’
লিটন বলেন, ‘সাধারণত টি-টোয়েন্টি ম্যাচগুলো আমাদের জন্য কঠিনই হয়। যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা হবে, একটু কঠিনই হবে। চেষ্টা করব এখান থেকে কীভাবে বের হয়ে আসা যায় এবং ভালো একটা সিরিজ খেলার জন্য।’আগামীকাল সেন্ট ভিনসেন্টের কিংস্টন আর্নেস ভ্যালে গ্রাউন্ডে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-টোয়েন্টি শুরু হবে ভোর ৬টায়। এরপর ১৮ ও ২০ ডিসেম্বর সিরিজের শেষ দুই ম্যাচ। সেই ম্যাচ দুটিও হবে একই ভেন্যুতে একই সময়ে।





