Monday, 2 Nov 2026
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
ম্যাগাজিন
Chikitsha Samoyeki
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: ভিনি-বেলিংহ্যামকে টপকে ব্যালন ডি’অর জিতলেন রদ্রি
Notification
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: ভিনি-বেলিংহ্যামকে টপকে ব্যালন ডি’অর জিতলেন রদ্রি
শীর্ষ সংবাদ:
সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ
শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ
গোমস্তাপুরে এক মাসে ইউএনও জিল্লুর রহমানের নানা উদ্যোগ
ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
Font ResizerAa
Chikitsha SamoyekiChikitsha Samoyeki
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Search
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Follow US
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
© 2024 Chikitsha Samoyeki. Rabbi's IT Service. All Rights Reserved.
খেলাধুলা

ভিনি-বেলিংহ্যামকে টপকে ব্যালন ডি’অর জিতলেন রদ্রি

চিকিৎসা সাময়িকী
Last updated: October 29, 2024 9:56 am
চিকিৎসা সাময়িকী খেলাধুলা
Share
3 Min Read
SHARE

ভিনিসিয়ুস জুনিয়র পুরস্কার পাবেন না বলেই, প্যারিসে যাননি রিয়াল মাদ্রিদের কোনো প্রতিনিধি। সেই খবর চাউর হতেই আর বুঝতে বাকি ছিল না এবারের ব্যালন ডি’ অর কার হাতে উঠতে যাচ্ছে।

২০১৮ সালে লুকা মদ্রিচের পর প্রথম মিডফিল্ডার হিসেবে সোনালী রঙের ট্রফিতে চুমু খেলেন রদ্রি। ইনজুরির কারণে ক্র্যাচে ভর করেই মঞ্চে উঠতে হয় তাকে।

জর্জ উইয়াহর কাছে থেকে ফুটবলে ব্যক্তিগত ক্ষেত্রে ‘সবচেয়ে মর্যাদাপূর্ণ’ পুরস্কারটি নেওয়ার সময় আবেগে ঝলমল করছিল তার চোখ। তা বরং অস্বাভাবিক কিছু নয়। গত ১৬ বছরে এই পুরস্কারে ৮ বার লিওনেল মেসি ও ৫ বার হাত দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দুজনের কেউই এবার সংক্ষিপ্ত ৩০ জনের তালিকায় ছিলেন না। ২০০৩ সালের পর যা প্রথমবারের মতো ঘটল।

তাই ভিনিসিয়ুস, জুড বেলিংহ্যাম ও রদ্রিরাই আলোচনার শীর্ষে থাকেন। শেষ পর্যন্ত রিয়ালের দুই ফুটবলারকে টপকে ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবলের বর্ষসেরা ফুটবলার হলেন রদ্রি।

১৯৬০ সালের পর এই প্রথম ব্যালন ডি’অর জিতলেন স্পেনের কোনো ফুটবলার। সবশেষ দেশটির হয়ে এই পুরস্কারটি জেতেন লুইস সুয়ারেস। তবে ম্যানচেস্টার সিটির ইতিহাসে রদ্রিই প্রথমবারের মতো পরিচয় করিয়ে দিলেন ব্যালন ডি’অরের সঙ্গে। গত মৌসুমটা কি দুর্দান্তভাবেই না কেটেছে এই মিডফিল্ডারের। সিটির হয়ে ৫০ ম্যাচ খেলে ৯ গোল ও ১৪ অ্যাসিস্ট করেন তিনি। জিতেছেন প্রিমিয়ার লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপের শিরোপা।

পরে জাতীয় দলের হয়েও সেই ফর্ম ধরে রাখেন রদ্রি। স্পেনকে ১২ বছর পর  ইউরো জেতাতে অসামান্য ভূমিকা রাখেন এই মিডফিল্ডার। তাই তো টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের ট্রফি ওঠে তার হাতেই। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গত মৌসুমে কেবল একটি ম্যাচেই হারের স্বাদ পেয়েছেন তিনি।

আরও পড়ুন

১ম ম্যাচে রুদ্ধশ্বাস জয় বাংলাদেশের।

সাংবাদিকদের ভোটাভুটিতে ঠিক সেই জায়গাটিতেই হয়তো পিছিয়ে পড়েন ভিনি-বেলিংহ্যাম। রিয়ালের হয়ে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জিতলেও নিজ নিজ জাতীয় দলের হয়ে কিছুই অর্জন করতে পারেননি তারা। তাই ভিনিকে দুই ও বেলিংহ্যামকে তালিকার তিনে থাকতে হয়।

এদিকে মেয়েদের বিভাগে টানা দ্বিতীয়বার বর্ষসেরা ফুটবলার হয়েছেন বার্সেলোনার আইতানা বোনমাতি। পেছনে ফেলেন দুই ক্লাব সতীর্থ কারোলিন গ্রাহাম হানসেন ও সালমা পারায়উয়েলোকে।

এক নজরে ব্যালন ডি’অর ২০২৪
বর্ষসেরা তরুণ ফুটবলার : লামিন ইয়ামাল।
বর্ষসেরা নারী ক্লাব : বার্সেলোনা।
বর্ষসেরা পুরুষ ক্লাব : রিয়াল মাদ্রিদ।
বর্ষসেরা স্ট্রাইকার :কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেইন।
বর্ষসেরা পুরুষ গোলকিপার : এমিলিয়ানো মার্তিনেস।
বর্ষসেরা পুরুষ কোচ : কার্লো আনচেলত্তি।
বর্ষসেরা নারী কোচ : এমা হায়েস।
সক্রেটিস অ্যাওয়ার্ড : হেনিফার এরমোসো।
বর্ষসেরা নারী ফুটবলার : আইতানা বোনমাতি।
বর্ষসেরা পুরুষ ফুটবলার : রদ্রি।

TAGGED:ব্যালন ডি’ অর
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ten + eight =

সর্বাধিক পঠিত

December 26, 2024

গোলাম সারওয়ার সজলঃ জনবানী পত্রিকার সম্পাদক ও প্রকাশক সহ চার জন সাংবাদিকের উপর হামলার ঘটনায়…

By চিকিৎসা সাময়িকী

বিএমডিসির নতুন কমিটি, নেতৃত্বে এলেন যারা

দেশের চিকিৎসকদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কাউন্সিলের…

By চিকিৎসা সাময়িকী

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের

দেশের বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতে ‘ক্ষতিকর’ মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি…

By চিকিৎসা সাময়িকী

সম্পর্কিত খবর

খেলাধুলাশীর্ষ সংবাদ

ইংলিশদের কাঁদিয়ে টানা দ্বিতীয় ফাইনালে আর্জেন্টিনা

By চিকিৎসা সাময়িকী
খেলাধুলাসারাদেশ

বিরুলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ক্রীড়ার উৎসব, শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর মাঠ

By চিকিৎসা সাময়িকী
খেলাধুলা

এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে ৪১ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

By চিকিৎসা সাময়িকী
খেলাধুলা

মেসির ‌‘তিন শব্দের’ বক্তব্য ভাইরাল, আলোচনা তুঙ্গে

By চিকিৎসা সাময়িকী
Chikitsha Samoyeki
Facebook Twitter Youtube
Chikitsha Samoyeki

Chikitsha Samoyeki: চিকিৎসা সাময়িকী Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.

ম্যাগাজিন
সম্পাদকীয়

সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান

সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম কাজল

অফিস

কার্যালয়: ৭০/ই পল্টন লেন, ঢাকা- ১০০০।

নিউজ ও বিজ্ঞাপন : +২২২ ৬৬৬ ৪৬৮৭, ০১৫৫৯-১৩৩৩৭২, ০১৬১১-৫০৭৪২২

ইমেইল: info@chikitshasamoyeki.com

© 2025 Chikitsha Samoyeki. পোর্টাল বাস্তবায়নে : AX2Z IT Solution
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
Welcome Back!

Sign in to your account

twelve − 12 =