ডেঙ্গুতে এক দিনে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৬১ জনের মৃত্যু হলো। এ সময় আরও নতুন করে ৬৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭২
Leave a comment
Leave a comment

ডেঙ্গুতে এক দিনে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৬১ জনের মৃত্যু হলো। এ সময় আরও নতুন করে ৬৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
রোববার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। ডেঙ্গুতে এই দুইজনের মৃত্যু হয়েছে আজ সকাল আটটা থেকে আগের ২৪ ঘণ্টা সময়ের মধ্যে।
এ সময়ে হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ৬৭২ জন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১৯ হাজার ৩৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় ৫১১ জনসহ হাসপাতাল থেকে এ পর্যন্ত ছাড় পেয়েছেন ১৭ হাজার ৮৪৪ জন ডেঙ্গু রোগী।
বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, শেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ২৬৭ জন রয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া বরিশাল বিভাগে ৮৪, চট্টগ্রাম ৮৮, খুলনা বিভাগে ১৪০ জন, ময়মনসিংহে ২৭, রাজশাহীতে ৫৭ জন ভর্তি হয়েছেন।
মাসভিত্তিক হিসাবে দেখা গেছে, চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে, মে মাসে ১ জন, জুনে ১৩ জন ও জুলাইয়ে ৩৬ জন ও আগস্টে এ পর্যন্ত ৭ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।



ফুটবলারদের দলবদলের বাজার বিশ্লেষণকারী ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের হিসেবে অনুযায়ী এতদিন দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল ছিল…
ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দিতে ফিলিস্তিনপন্থিদের প্রতি আহ্বান জানিয়েছেন সিনেটর বার্নি স্যান্ডার্স।…
সাদপন্থিদের মুখপাত্র মুয়াজ বিন নূরের (৪০) বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বুধবার (১৮ ডিসেম্বর)…


Sign in to your account