গোলাম সারওয়ার সজল :
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নে অতিদরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ও গ্রাম আদালত চেয়ারম্যান, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক দায়িত্বশীল ব্যক্তি হাজী মোঃ মনিরুল হক।
শনিবার (১৪ মার্চ ২০২৬) দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নিজস্ব অর্থায়নে তিনি এসব ঈদ উপহার বিতরণ করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী এবং সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। উপহার পেয়ে অসহায় মানুষরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, ঈদের আগে এমন সহায়তা তাদের পরিবারের জন্য অনেক বড় স্বস্তি বয়ে এনেছে।
উপহার বিতরণকালে হাজী মোঃ মনিরুল হক বলেন,
“ঈদ আনন্দের উৎসব হলেও সমাজের অনেক মানুষ অর্থকষ্টের কারণে এই আনন্দ থেকে বঞ্চিত হন। তাদের মুখে হাসি ফোটানোর ছোট্ট প্রয়াস থেকেই আমার এই উদ্যোগ। সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও আমি মানুষের পাশে থাকতে চাই। সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানাই।”
তিনি আরও বলেন, মানুষের দুঃসময়ে পাশে থাকা মানবিক দায়িত্বের অংশ এবং সামাজিক সম্প্রীতি ও সহমর্মিতার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।
স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরেই হাজী মনিরুল হক বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন এবং এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন।
ঈদকে সামনে রেখে এমন মানবিক উদ্যোগ এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে এবং অসহায় মানুষের মাঝে উৎসবের আনন্দ ছড়িয়ে দিয়েছে।





