Monday, 2 Nov 2026
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
ম্যাগাজিন
Chikitsha Samoyeki
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: সেই ‘সিরিয়াল কিলার’র চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে ভবঘুরে নারীদের ধরে এনে শারীরিক সম্পর্ক
Notification
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: সেই ‘সিরিয়াল কিলার’র চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে ভবঘুরে নারীদের ধরে এনে শারীরিক সম্পর্ক
শীর্ষ সংবাদ:
সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ
শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ
গোমস্তাপুরে এক মাসে ইউএনও জিল্লুর রহমানের নানা উদ্যোগ
ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
Font ResizerAa
Chikitsha SamoyekiChikitsha Samoyeki
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Search
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Follow US
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
© 2024 Chikitsha Samoyeki. Rabbi's IT Service. All Rights Reserved.
আইন আদালত

সেই ‘সিরিয়াল কিলার’র চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে ভবঘুরে নারীদের ধরে এনে শারীরিক সম্পর্ক

চিকিৎসা সাময়িকী
Last updated: January 21, 2026 2:54 pm
চিকিৎসা সাময়িকী আইন আদালত
Share
4 Min Read
SHARE

নিজ পরিচয় গোপন করে ভবঘুরে নারীদের বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত ভবনের নির্জন স্থানে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করতেন বলে দাবি করেছেন সাভারে গ্রেফতার হওয়া কথিত সিরিয়াল কিলার সম্রাট। আদালতে দেওয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির তথ্য যাচাই-বাছাই করছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতে অভিযুক্ত যে তথ্য দিয়েছেন, সেগুলোর সত্যতা যাচাই করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, সাভারে ছয়টি হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার সম্রাটের প্রকৃত নাম সবুজ শেখ। তার বাবার নাম পান্না শেখ। তিনি তিন ভাই ও চার বোনের মধ্যে দ্বিতীয়। বড় বোনের নাম শারমিন। নানাবাড়ি বরিশালে হলেও জন্মস্থান ও পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার হলুদিয়া ইউনিয়নের মোসামান্দা গ্রামে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ শেখ দাবি করেন, শারীরিক সম্পর্কের জন্য তিনি বিভিন্ন স্থান থেকে ভবঘুরে নারীদের নির্জন জায়গায় নিয়ে যেতেন। তার ভাষ্য অনুযায়ী, ওই নারীরা অন্য কারও সঙ্গে সম্পর্ক করলে বা তাদের সঙ্গে অন্য কেউ অনৈতিক কাজে জড়ালে তিনি ক্ষিপ্ত হয়ে পড়তেন এবং হত্যাকাণ্ড ঘটাতেন।

পুলিশ জানায়, সর্বশেষ ঘটনার তিন থেকে চার দিন আগে তানিয়া ওরফে সোনিয়া নামে এক ভবঘুরে তরুণীকে পৌর কমিউনিটি সেন্টারে এনে রাখেন তিনি। পরে ওই তরুণীর সঙ্গে আরেক ভবঘুরে যুবকের সম্পর্কের অভিযোগ ওঠে। অভিযুক্তের দাবি অনুযায়ী, প্রথমে ওই যুবককে কমিউনিটি সেন্টারের দোতলায় নিয়ে হত্যা করা হয়। এরপর নিচতলায় ওই তরুণীকেও হত্যা করা হয় এবং পরে দুটি লাশ পুড়িয়ে ফেলা হয়।

আরও পড়ুন

হারানো ১০৫ মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর

সোমবার আদালতে ছয়টি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন সবুজ ওরফে সম্রাট। পুলিশ তার ১০ দিনের রিমান্ড আবেদন করলে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলামের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। জবানবন্দি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত পুলিশের পরিদর্শক কামাল হোসেন মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশের তথ্যমতে, সবুজ শেখ দীর্ঘদিন ধরে সাভার মডেল থানার আশপাশে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাব-রেজিস্ট্রি অফিস, পৌর কমিউনিটি সেন্টার ও পাকিজার মোড় এলাকায় ঘোরাফেরা করতেন এবং সেখানেই রাত কাটাতেন। পুলিশের কাছে তিনি বিভিন্ন সময় নিজের পরিচয় ‘কিং সম্রাট’ বা ‘মশিউর রহমান খান সম্রাট’ বলে দাবি করেছেন।

তবে তার দেওয়া নাম ও ঠিকানা যাচাই করে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডে মশিউর রহমান খান সম্রাট নামে একজন ওয়ার্ড কাউন্সিলর রয়েছেন। অভিযুক্ত নিজের নাম ওই কাউন্সিলরের নামের সঙ্গে মিলিয়ে বললেও এর কোনো সত্যতা পাওয়া যায়নি।

ঢাকা জেলা পুলিশের (উত্তর) গোয়েন্দা শাখার পরিদর্শক সাইদুল ইসলাম জানান, অভিযুক্ত একাধিকবার ভিন্ন ভিন্ন ঠিকানা ও পিতার নাম বলেছেন। যাচাই করে কোনো তথ্যের মিল পাওয়া যায়নি। এ কারণে তার বক্তব্য নিয়েও পুলিশের সন্দেহ রয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী জানান, অভিযুক্তের আচরণ অস্বাভাবিক এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

পুলিশ জানায়, গত বছরের ৪ জুলাই সাভার মডেল মসজিদের সামনে অজ্ঞাতনামা এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। পরে তার পরিচয় শনাক্ত হলে মামলা দায়ের করা হয়। এরপর ২৯ আগস্ট পৌর কমিউনিটি সেন্টার থেকে অজ্ঞাতনামা এক পুরুষের লাশ উদ্ধার করে পুলিশ। একই স্থান থেকে ১১ অক্টোবর অজ্ঞাতনামা এক নারীর লাশ এবং ১৯ ডিসেম্বর আরও এক পুরুষের লাশ উদ্ধার করা হয়।

একাধিক হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে কমিউনিটি সেন্টারের আশপাশে সিসিটিভি ক্যামেরা ও আলোর ব্যবস্থা করা হয়। সর্বশেষ ১৮ জানুয়ারি সেখানে দুটি পোড়া লাশ উদ্ধার করে পুলিশ। পরে সিসিটিভি ফুটেজে একজনকে লাশ সরাতে দেখা যায়। ওই ফুটেজের সূত্র ধরে সবুজ ওরফে সম্রাটকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং পরিচয় সংক্রান্ত সব তথ্য যাচাই করে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 2 =

সর্বাধিক পঠিত

মৎস্যপণ্য উৎপাদন ও গবেষণা বাড়াতে হবে: মৎস্য উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, নতুন প্রজন্মের কাছে মাছকে আকর্ষণীয় করার জন্য বাংলাদেশ…

By চিকিৎসা সাময়িকী

লক্ষ্মীপুরে আলুর সিন্ডেকেট ভাঙার দাবিতে সিসিএসের মানববন্ধন

বাজার সিন্ডিকেটের কবলে আলুর দাম বৃদ্ধির প্রতিবাদ ও উচ্চমূল্য নিয়ন্ত্রণে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ও…

By চিকিৎসা সাময়িকী

রাস্তায় বসতে পারবে না দোকানপাট: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাস্তায় কোনো ধরনের দোকানপাট বসতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল…

By চিকিৎসা সাময়িকী

সম্পর্কিত খবর

আইন আদালত

যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাচ্চু রাজাকারের আত্মসমর্পণের আবেদন

By চিকিৎসা সাময়িকী
আইন আদালতজাতীয়

নতুন মামলায় গ্রেপ্তার ইনু-সাদেক খান-সলিমুল্লাহ

By চিকিৎসা সাময়িকী
আইন আদালতশীর্ষ সংবাদ

আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

By চিকিৎসা সাময়িকী
আইন আদালতশীর্ষ সংবাদসারাদেশ

চলন্ত বাসে নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

By চিকিৎসা সাময়িকী
Chikitsha Samoyeki
Facebook Twitter Youtube
Chikitsha Samoyeki

Chikitsha Samoyeki: চিকিৎসা সাময়িকী Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.

ম্যাগাজিন
সম্পাদকীয়

সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান

সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম কাজল

অফিস

কার্যালয়: ৭০/ই পল্টন লেন, ঢাকা- ১০০০।

নিউজ ও বিজ্ঞাপন : +২২২ ৬৬৬ ৪৬৮৭, ০১৫৫৯-১৩৩৩৭২, ০১৬১১-৫০৭৪২২

ইমেইল: info@chikitshasamoyeki.com

© 2025 Chikitsha Samoyeki. পোর্টাল বাস্তবায়নে : AX2Z IT Solution
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
Welcome Back!

Sign in to your account

13 − four =