Monday, 2 Nov 2026
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
ম্যাগাজিন
Chikitsha Samoyeki
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন
Notification
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন
শীর্ষ সংবাদ:
সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ
শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ
গোমস্তাপুরে এক মাসে ইউএনও জিল্লুর রহমানের নানা উদ্যোগ
ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
Font ResizerAa
Chikitsha SamoyekiChikitsha Samoyeki
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Search
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Follow US
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
© 2024 Chikitsha Samoyeki. Rabbi's IT Service. All Rights Reserved.
জাতীয়

বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন

চিকিৎসা সাময়িকী
Last updated: January 21, 2026 1:43 pm
চিকিৎসা সাময়িকী জাতীয়
Share
2 Min Read
SHARE

বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, ব্যাপক সংস্কার ও জুলাই সনদের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছে ইতালি। মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি মাত্তেও পেরেগো দি ক্রেমনাগো।

প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

বৈঠকে দুই পক্ষ বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা, অভিবাসন, আগামী ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন ও গণভোট, ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ এবং জুলাই সনদসহ নানা বিষয়ে আলোচনা করেন।

জুলাই সনদের প্রশংসা করে সফররত ইতালির উপমন্ত্রী বলেন, দলিলটিতে উল্লিখিত সার্বিক সংস্কারগুলোকে ইতালি সমর্থন করে। তিনি ১২ ফেব্রুয়ারির ভোটের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রতিও রোমের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

পেরেগো বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চল এখন বৈশ্বিক গুরুত্বের নতুন কেন্দ্রবিন্দু।

আরও পড়ুন

বিতর্কিত নির্বাচনগুলোর তদন্ত হওয়া দরকার: তথ্য উপদেষ্টা

তিনি জানান, ক্রমবর্ধমান অর্থনীতির বাংলাদেশসহ এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় ইতালি, যাতে আগামী দিনে যৌথভাবে এগিয়ে যাওয়া যায়।

ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির প্রশংসা করেন দেশটির উপমন্ত্রী। তবে একইসঙ্গে ভূমধ্যসাগরীয় পথে অবৈধ অভিবাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ইতালির সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করেন এবং বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার আগে তিনি চলতি বছরের মিলানো কোর্তিনা শীতকালীন অলিম্পিককে একটি সামাজিক ব্যবসাভিত্তিক আয়োজন হিসেবে নকশা প্রণয়নে সহায়তা করেছিলেন।

অধ্যাপক ইউনূস জাপান ও ইতালির মতো উন্নত দেশে যেখানে জনসংখ্যা দ্রুত বার্ধক্যের দিকে যাচ্ছে আইনগত অভিবাসন সম্প্রসারণের গুরুত্বের ওপর জোর দেন।

প্রধান উপদেষ্টা ১২ ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিনি নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের বৃহৎ পর্যবেক্ষক দল পাঠানোর জন্য ইইউকে প্রশংসা করেন।

তিনি বলেন, ভোটার উপস্থিতি শক্তিশালী হবে বলে তার প্রত্যাশা। কারণ, গত ১৬ বছরের শাসনামলে তিনি যাকে ‘ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসন’ হিসেবে বর্ণনা করেন, সেই সময়ে অনুষ্ঠিত ‘ভুয়া নির্বাচনে’ বহু তরুণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।

এ ছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর এবং প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা জোরদারে ইতালির সমর্থন কামনা করেন তিনি।

বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো উপস্থিত ছিলেন।

Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

14 + nine =

সর্বাধিক পঠিত

সাভারের দেউনে হরিনাম মহাযজ্ঞে হাজী মনিরুল হকের শুভেচ্ছা বিনিময়

গোলাম সারওয়ার সজল : ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের দেউন এলাকায় হিন্দুধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন…

By চিকিৎসা সাময়িকী

লক্ষ্মীপুর কারাগারে হাজতির মৃত্যু

লক্ষ্মীপুর কারাগারে আবুল বাশার (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি একটি ডাকাতি মামলায় গ্রেফতার…

By চিকিৎসা সাময়িকী

গোপন তদন্তের মুখে আ.লীগ আমলের পুলিশ কর্মকর্তারা

ক্যাডেট এসআইরাও তদন্তের আওতায়

By চিকিৎসা সাময়িকী

সম্পর্কিত খবর

জাতীয়স্বাস্থ্য চিকিৎসা

শিবগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স পাহাড়সম অনিয়ম দূর্নীতির সর্গরাজ্য

By চিকিৎসা সাময়িকী
জাতীয়

ভারত থেকে অপ্রয়োজনীয় পণ্য আমদানি নিষিদ্ধে আইনি নোটিশ

By চিকিৎসা সাময়িকী
জাতীয়

কেপ ভার্দেসহ দুই দেশের অন-অ্যারাইভাল ভিসা সুবিধা হারালেন বাংলাদেশিরা

By চিকিৎসা সাময়িকী
আইন আদালতজাতীয়শীর্ষ সংবাদ

ডিজিএফআই’র নতুন প্রধান জাহাঙ্গীর আলম

By চিকিৎসা সাময়িকী
Chikitsha Samoyeki
Facebook Twitter Youtube
Chikitsha Samoyeki

Chikitsha Samoyeki: চিকিৎসা সাময়িকী Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.

ম্যাগাজিন
সম্পাদকীয়

সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান

সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম কাজল

অফিস

কার্যালয়: ৭০/ই পল্টন লেন, ঢাকা- ১০০০।

নিউজ ও বিজ্ঞাপন : +২২২ ৬৬৬ ৪৬৮৭, ০১৫৫৯-১৩৩৩৭২, ০১৬১১-৫০৭৪২২

ইমেইল: info@chikitshasamoyeki.com

© 2025 Chikitsha Samoyeki. পোর্টাল বাস্তবায়নে : AX2Z IT Solution
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
Welcome Back!

Sign in to your account

two + ten =