Monday, 2 Nov 2026
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
ম্যাগাজিন
Chikitsha Samoyeki
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: ২৪ অক্টোবর থেকে কিশোরীরা পাবে জরায়ুমুখ ক্যানসারের টিকা
Notification
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • শীর্ষ সংবাদ
  • সারাদেশ
  • জাতীয়
  • বিনোদন
  • ভিডিও
  • আমাদের পরিবার
Reading: ২৪ অক্টোবর থেকে কিশোরীরা পাবে জরায়ুমুখ ক্যানসারের টিকা
শীর্ষ সংবাদ:
সুস্থ থাকতে কীভাবে সতর্ক থাকবেন, জেনে নিন প্রয়োজনীয় পরামর্শ
শ্যামনগর বিএনপির ইউনিয়ন কমিটিতে ‘বিতর্কিত’ ৪৭ জন! তৃণমূলে ক্ষোভ
গোমস্তাপুরে এক মাসে ইউএনও জিল্লুর রহমানের নানা উদ্যোগ
ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে সাংবাদিক স্বপন দেওয়ানকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু
Font ResizerAa
Chikitsha SamoyekiChikitsha Samoyeki
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Search
  • হোম
  • সর্বশেষ
  • সারাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • প্রবাস
  • রাজনীতি
  • তথ্য প্রযুক্তি
  • খেলাধুলা
  • বিনোদন
    • ঢালিউড
    • বলিউড
  • লাইফস্টাইল
  • শিক্ষা
Follow US
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
© 2024 Chikitsha Samoyeki. Rabbi's IT Service. All Rights Reserved.
স্বাস্থ্য চিকিৎসা

২৪ অক্টোবর থেকে কিশোরীরা পাবে জরায়ুমুখ ক্যানসারের টিকা

চিকিৎসা সাময়িকী
Last updated: October 24, 2024 2:01 pm
চিকিৎসা সাময়িকী স্বাস্থ্য চিকিৎসা
Share
5 Min Read
জরায়ুমুখ ক্যানসার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নিয়ে আলোচনা সভা। ঢাকা, ২২ অক্টোবর। ছবি: সংগৃহীত
SHARE

নিজস্ব প্রতিবেদক ঢাকা

নারীদের জরায়ু মুখে ক্যানসার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) বিরুদ্ধে এক ডোজ টিকাই যথেষ্ট। আগামী ২৪ অক্টোবর থেকে ঢাকা ব্যতীত দেশের ৭টি বিভাগে শুরু হতে যাচ্ছে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন। ১০ থেকে ১৪ বছর বয়সী মোট ৬২ লাখ ১২ হাজার ৫৫৯ কিশোরীকে বিনা মূল্যে এ টিকার আওতায় আনতে ব্যবস্থা নিয়েছে সরকার।

এ উপলক্ষে মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। স্বাস্থ্যসেবা বিভাগের নেতৃত্বে এই কর্মসূচি পরিচালনা করছে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)। এতে সহায়তা করছে ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস (গ্যাভি)।

আলোচনার শুরুতে এইচপিভি কী, কীভাবে এটি সংক্রমিত হয়ে জরায়ুমুখ ক্যানসার সৃষ্টি করে, এটি প্রতিরোধে টিকার কার্যকারিতা, অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে টিকা নিবন্ধন করার উপায় সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জানানো হয়, ১৮ দিনব্যাপী এ কর্মসূচির প্রথম দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেণি এবং বাকি দিনগুলোতে গ্রুপভিত্তিকভাবে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের বিনা মূল্যে টিকার আওতায় আনার লক্ষ্য রয়েছে।
ভায় জানানো হয়, প্রতিবছর বাংলাদেশে জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান প্রায় ৫ হাজার নারী। দেশে নারীদের দ্বিতীয় সর্বোচ্চ ক্যানসার এটি। এইচপিভি জীবাণু শরীরে প্রবেশের পর এর লক্ষণ প্রকাশ পেতে সময় লাগে ১০ থেকে ১৫ বছর। আক্রান্ত রোগীদের প্রায় সবাই শনাক্ত হন একদম শেষ সময়ে গিয়ে। তখন আর সেরে ওঠার উপায় থাকে না। কিন্তু, কিশোরী বয়সে মাত্র একটি টিকা নিয়ে সারা জীবনের জন্য এই ক্যানসার থেকে সুরক্ষিত থাকা সম্ভব।

আলোচনা সভায় জরায়ুমুখ ক্যানসার সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করেন মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর স্বাস্থ্য বিভাগের লাইন ডিরেক্টর মোহাম্মদ নিজাম উদ্দিন। তিনি বলেন, ‘হিউম্যান প্যাপিলোমা ভাইরাস একটি যৌনবাহিত ভাইরাস। এই ভাইরাসের ১৩ ও ১৮ নম্বর সেলোটাইপ যৌনাঙ্গে ও জরায়ুমুখে ক্যানসার সৃষ্টি করে। নারীরা আক্রান্ত হলেও এটির বাহক মূলত পুরুষেরা। বাল্যবিবাহ, অপ্রাপ্ত বয়সে সন্তান ধারণ, বহু গর্ভধারণ, একাধিক যৌনসঙ্গী, ধূমপায়ী জনগোষ্ঠী, স্বল্প রোগ প্রতিরোধকারী বা এইডস আক্রান্ত ব্যক্তি, প্রজনন সম্পর্কে অসচেতন জনগোষ্ঠী এই ক্যানসারের ঝুঁকিতে রয়েছেন।’

আরও পড়ুন

রাতারাতি সব ঠিক করা যাবে না, তবে আমরা পারব

সভার সূচনা বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) শেখ সাইদুল হক বলেন, গত বছর ঢাকা বিভাগে স্কুল পর্যায়ে প্রায় ১৫ লাখের বেশি কিশোরীকে এইচপিভি টিকা দেওয়া হয়েছে। এতে কারও শরীরে কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি। এই সাফল্যের ফলে এ বছর অন্য ৭টি বিভাগের সব জেলা, উপজেলা এবং সিটি করপোরেশনের সব স্কুল ও স্কুল বহির্ভূত কিশোরীদের এই টিকা দেওয়া হবে। টিকা গ্রহণের জন্য কিশোরীরা ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে নিজেরাই নিবন্ধন করতে পারবে। এর জন্য প্রয়োজন হবে ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নম্বর।

টিকা নিবন্ধনে প্রয়োজনীয় জন্ম সনদ না থাকলে তা খুব অল্প সময়েই তৈরি করা যাবে বলে আশ্বাস দেন রেজিস্ট্রার জেনারেল কার্যালয়; জন্ম, মৃত্যু নিবন্ধন ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত মহাসচিব মো. যাহিদ হোসেন। তিনি বলেন, জন্ম সনদ না থাকলে সরকারি ওয়েবসাইটে গিয়ে সনদ তৈরি করা যাবে। রেজিস্ট্রেশন করতে সমস্যা হলে সেখানে দেওয়া দুইটি টেলিফোন নম্বরে যোগাযোগ করলে প্রয়োজনীয় সহায়তা করা হবে। বাবা-মায়ের নাম না থাকলে অপ্রাপ্য হিসেবে জন্ম সনদ তৈরি করা যাবে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইফুল্লাহিল আজম বলেন, এই উদ্যোগের বৃহত্তর লক্ষ্য হচ্ছে ২০৩০ সালের মধ্যে দেশকে সম্পূর্ণভাবে জরায়ুমুখ ক্যানসার মুক্ত করা। এর জন্য এখন থেকেই সর্বজনীন জনসচেতনতা তৈরি করতে হবে।

পরিবার, সমাজ, রাষ্ট্রের জন্য এইচপিভি টিকার গুরুত্ব ব্যাখ্যা করে বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপপ্রতিনিধি ডা. রাজেশ নারওয়াল বলেন, কেউ ক্যানসারে আক্রান্ত হলে তো শুধু সে একা কষ্ট পায় না। তার সঙ্গে পরিবারও দুর্দশায় পড়ে। ক্যানসার হলে ব্যাপক অর্থনীতিক ক্ষতিও অনিবার্য।

এরপর মারিয়া নামের নবম শ্রেণির একটি শিক্ষার্থীর গল্প শোনান বাংলাদেশে ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি এমা ব্রিগহাম। তিনি বলেন, ‘ছোট্ট একটি মেয়ে আমাকে অনুপ্রাণিত করেছে। টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে দ্বিধায় থাকা সত্ত্বেও গত বছর সে এইচপিভি টিকা গ্রহণ করে। এখন সে তার বন্ধুদেরও এই টিকা নেওয়ার জন্য উৎসাহ দেয়। আমাদের সবাইকে এভাবেই একে অপরের জন্য এগিয়ে আসতে হবে। দেশের সব প্রান্তের মেয়েরা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করে তুলতে হবে।’

কোনো কিশোরী যেন টিকা থেকে বাদ না যায়, সে জন্য সার্বিক সহায়তা চেয়ে বক্তব্য দেন সভার প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব এম এ আকমল হোসেন আজাদ।

সভায় আরও বক্তব্য দেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ব স্বাস্থ্য অনুবিভাগ) মোমেনা মনি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য অনুবিভাগের অতিরিক্ত সচিব কানিজ মওলা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল হাকিম প্রমুখ।

TAGGED:কিশোরী–স্বাস্থ্যক্যানসারজনস্বাস্থ্যটিকাস্বাস্থ্যস্বাস্থ্য সুরক্ষা
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

18 − four =

সর্বাধিক পঠিত

দুই যুগ্মসচিবের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশ

তাদের বিরুদ্ধে নিয়োগ ও বদলীসহ টেন্ডার বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে

By চিকিৎসা সাময়িকী

কর্মচারীরা মাদকদ্রব্য অধিদপ্তরের ডিজিকে অবরুদ্ধ করে রেখেছেন।

আউটসোর্সিংয়ের ৩১৪ পদের নিয়োগ আটকে থাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) খোন্দকার মোস্তাফিজুর রহমানকে কার্যালয়ে অবরুদ্ধ…

By চিকিৎসা সাময়িকী

পরশুরামে বিপুল পরিমাণ ভারতীয় কাপড়সহ একটি কাভার্ড ভ্যান জব্দ

পরশুরাম(ফেনী)প্রতিনিধি: পরশুরামে ভারত থেকে পাচারকালে বিপুল পরিমাণ ভারতীয় কাপড়সহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে ভ্রাম্যমান…

By চিকিৎসা সাময়িকী

সম্পর্কিত খবর

জাতীয়স্বাস্থ্য চিকিৎসা

শিবগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স পাহাড়সম অনিয়ম দূর্নীতির সর্গরাজ্য

By চিকিৎসা সাময়িকী
তথ্য প্রযুক্তিস্বাস্থ্য চিকিৎসা

গণভোটের দোহাই দিয়ে বদলির পরও স্বাস্থ্য কর্মকর্তার কর্মস্থল না ছাড়ার অভিযোগ

By চিকিৎসা সাময়িকী
স্বাস্থ্য চিকিৎসা

যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে হিলিয়াম সংকট, এমআরআই সেবায় বিলম্বের আশঙ্কা

By চিকিৎসা সাময়িকী
স্বাস্থ্য চিকিৎসা

তোপের মুখে নিজ কার্যালয় ছাড়লেন সোহরাওয়ার্দী মেডিকেলের পরিচালক

By চিকিৎসা সাময়িকী
Chikitsha Samoyeki
Facebook Twitter Youtube
Chikitsha Samoyeki

Chikitsha Samoyeki: চিকিৎসা সাময়িকী Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.

ম্যাগাজিন
সম্পাদকীয়

সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান

সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম কাজল

অফিস

কার্যালয়: ৭০/ই পল্টন লেন, ঢাকা- ১০০০।

নিউজ ও বিজ্ঞাপন : +২২২ ৬৬৬ ৪৬৮৭, ০১৫৫৯-১৩৩৩৭২, ০১৬১১-৫০৭৪২২

ইমেইল: info@chikitshasamoyeki.com

© 2025 Chikitsha Samoyeki. পোর্টাল বাস্তবায়নে : AX2Z IT Solution
  • About
  • Contact
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Sitemap
Welcome Back!

Sign in to your account

12 + fourteen =